ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

JIO লঞ্চ করলো তাদের নতুন বেশ কিছু রিচার্জ প্ল্যান, জেনে নিন বিস্তারিত

রিলায়েন্স জিও সম্প্রতি তাদের ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নতুন প্ল্যান লঞ্চ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল রোমিং রিচার্জ প্ল্যান সম্প্রতি নিয়ে এসেছে রিলায়েন্স জিও। যে সমস্ত মানুষ জন হামেশাই ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য এই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। কল করার জন্য আপনি এই প্ল্যান ব্যবহার করতে পারেন। আরব আমিরাত থেকে শুরু করে কানাডা থাইল্যান্ড এবং সৌদি আরবের জন্য এই প্লান নিয়ে আসা হয়েছে। এছাড়া এই কোম্পানি ২৪ টি কান্ট্রি স্পেসিফিক প্যাক নিয়ে এসেছে। এছাড়াও জিও ৩২টি ইউরোপীয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থানে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

পাবেন এই সমস্ত বেনিফিট

আপনি যদি জিওর এই নতুন রিচার্জ প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি বেশ কিছু বেনিফিট পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে আনলিমিটেড ইনকামিং এসএমএস, আউটগোয়িং কল এবং ভারতে কলব্যাক সুবিধা। এই প্ল্যানে আপনারা ওয়াইফাই কল করতে পারবেন। যেকোনো দেশের ইনকামিং কল আপনারা রিসিভ করতে পারবেন। এই প্লান হাই স্পিড ডেটা এবং ফেয়ার ইউসেজ পলিসি থেকে কিছুটা আলাদা।

UAE ভ্রমণকারীদের জন্য প্ল্যান

যারা আরবে ভ্রমণ করবেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে বেশ কয়েকটি নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে ৮৯৮ টাকার প্ল্যান যেখানে সাতদিনের জন্য ১০০ মিনিট আউটগোয়িং, ১০০ মিনিট ইনকামিং, ১ জিবি ইন্টারনেট এবং ১০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১৫৯৮ টাকার প্ল্যান, যেখানে আপনারা চৌদ্দ দিনের জন্য ১৫০ মিনিট আউটগোয়িং, ১৫০ মিনিট ইনকামিং, ৩ জিবি ইন্টারনেট এবং ১০০ টি এসএমএস করার বেনিফিট পেয়ে যাবেন। এর পাশাপাশি রয়েছে ২৯৯৮ টাকার প্ল্যান, যেখানে আপনারা ২১ দিনের জন্য ১০০ মিনিট আউটগোয়িং, ২৫০ মিনিট ইনকামিং, ৭ জিবি ইন্টারনেট, এবং ১০০ টি এসএমএস করার সুবিধা পেয়ে যাবেন।

থাইল্যান্ডের ভ্রমণকারীদের জন্য প্ল্যান

১৪ দিনের ভ্যালিডিটি সহ ১৫৫১ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে তাদের জন্য। এখানে পাওয়া যাবে ১০০ মিনিট ইনকামিং কলের সুবিধা। এছাড়াও এখানে আপনারা পাবেন ৬ জিবি ইন্টারনেট এবং ৫০ টি এসএমএস করার সুবিধা। এর পাশাপাশি ২৮৫১ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে যেখানে ৩০ দিনের ভ্যালিডিটি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ১৫০ মিনিট আউটগোয়িং এবং ইনকামিং পেয়ে যাবেন। এর পাশাপাশি ১২ জিবি ইন্টারনেট এবং ১০০টি এসএমএস করার সুবিধা পাবেন।

কানাডা ভ্রমণকারীদের জন্য প্যাক

আপনারা যারা কানাডা ভ্রমণ করতে চান তাদের জন্য ১৬৯১ টাকার একটি প্ল্যান নিয়ে আসা হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন ১৪ দিনের বৈধতা, ৫ জিবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস এবং ১০০ মিনিট ইনকামিং কল করার সুবিধা। এছাড়াও রয়েছে ২৮৮১ টাকা দামের একটি রিচার্জ প্ল্যান যেখানে আপনারা ৩০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন, পাশাপাশি আপনারা ১৫০ মিনিট ইনকামিং এবং ১৫০ মিনিট আউটগোয়িং সুবিধা পেয়ে যাবেন। তার পাশাপাশি ১০ জিবি ইন্টারনেট এবং ১০০ টি এসএমএস করার সুবিধা আপনাদের জন্য রয়েছে।

ইউরোপ ভ্রমণকারীদের জন্য প্যাক

আপনারা যারা ইউরোপের ৩২ টি বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি বিশেষ রোমিং প্ল্যান নিয়ে আসা হয়েছে। এখানে আপনারা ২৮৯৯ টাকার একটি প্ল্যান পেয়ে যাবেন যেখানে আপনারা ৩০ দিনের ভ্যালিডিটি সহ ১০০ মিনিট আউটগোয়িং এবং ১০০ মিনিট ইনকামিং কলের সুবিধা পেয়ে যাবেন। একইসঙ্গে আনলিমিটেড ফ্রি ইনকামিং এসএমএস এবং ১০০ টি আউটগোয়িং এসএমএস সুবিধা পেয়ে যাবেন আপনি। এছাড়াও ৫ জিবি ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন।

সৌদি আরবের প্ল্যান

আপনারা যারা সৌদি আরবে ভ্রমণ করতে চান তাদের জন্য তিনটি আলাদা আলাদা প্ল্যান রয়েছে। এর মধ্যে রয়েছে ৮৯১ টাকার প্ল্যান, ১২৯১ টাকার প্ল্যান, এবং ২৮৯১ টাকার প্ল্যান, ৮৯১ টাকার প্ল্যানে আপনারা সাতদিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পাবেন ১০০ মিনিট আউটগোয়িং এবং ১০০মিনিট ইনকামিং কলের সুবিধা, আনলিমিটেড ফ্রি ইনকামিং এসএমএস এবং কুড়িটি আউটগোয়িং এসএমএস করার সুবিধা, এছাড়াও ১ জিবি ইন্টারনেট আপনার জন্য থাকছে। ১ হাজার ২৯১ টাকা দামের ১৪ দিনের ভ্যালিডিটির সহ একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও যেখানে আপনারা ১০০ মিনিট আউটগোয়িং এবং ১০০ মিনিট ইনকামিং কল করার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও আনলিমিটেড ফ্রি ইনকামিং এসএমএস, ৫০ টি আউটগোয়িং এসএমএস এবং দুই জিবি ইন্টারনেট আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি ২৮৯১ টাকা দামের একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে যেখানে আপনাদের জন্য থাকছে ৩০ দিনের ভ্যালিডিটি। এখানে আপনারা ১৫০ মিনিট আউটগোয়িং এবং ১৫০ মিনিট ইনকামিং কল করার সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি ৫ জিবি ইন্টারনেট এবং ১০০ টি আউটগোয়িং এসএমএস করতে পারবেন আপনি। সঙ্গেই ফ্রি ইনকামিং এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026