ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

‘জিওমার্ট’ নিয়ে এলো দুর্দান্ত সুবিধা, বাড়িতে বসেই মিলবে প্রয়োজনীয় সামগ্রী

লকডাউনের মধ্যে বন্ধ বেশিরভাগ দোকান, বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ শুরু করলো একটি নতুন পরিষেবা। ‘জিওমার্ট’ নামের এই পরিষেবায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। যদিও প্রাথমিক ভাবে মহারাষ্ট্রের ‌নবি মুম্বই, থানে এবং কল্যাণে এই পরিষেবা উপলব্ধ ছিল, তবে এবার থেকে দিল্লী, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে এবং অন্যান্য বড় বড় শহরে রিলায়েন্স জিও তাদের নতুন পরিষেবা শুরু করে দিয়েছে। এরফলে গোটা দেশের মোট ২০০ টিরও বেশি শহরে ক্রেতারা ‘জিওমার্ট’ থেকে জিনিসপত্র অর্ডার করতে পারবেন।

শনিবার গভীর রাতে এই বিষয়ে ট্যুইট করে চিফ এক্সিকিউটিভ দামোদার মল জানিয়েছেন, “আপনার কাছে হোয়াটসঅ্যাপ নম্বর থাকলেই এবার বাজার করার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে।” জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রাহকদের থেকে অর্ডার নেওয়াও শুরু করে দিয়েছে এই সংস্থা। jiomart.com ওয়েবসাইটে দেখা যাবে কোন কোন জিনিস উপলব্ধ রয়েছে এবং সেগুলির দাম কত। যদিও কোনো অ্যাপ এখনও লঞ্চ করা হয়নি,
ওয়েবসাইট থেকেই এই সুবিধা পাওয়া যাবে। প্রথমে পিন কোড দিয়ে দেখে নিতে হবে সেই অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে কিনা।

আসুন জেনে নিই কীভাবে অর্ডার করবেন-

১. প্রথমেই নিজের ফোনে 8850008000 নম্বরটি সেভ করতে হবে। তারপর সেই নাম্বারে hi বা যে কোনো মেসেজ পাঠাতে হবে।

২. মেসেজ পাঠানোর পর ওই নাম্বার থেকে একটি লিংক আসবে। সেটিতে ক্লিক করে একটি পেজ খুললে নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর নথিভুক্ত করে proceed এ ক্লিক করতে হবে।

৩. এরপর বিভিন্ন সামগ্রীকে পছন্দ মতো অর্ডার করতে পারবেন।

৪. কোন দোকানে অর্ডারটি গেলো তা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে।

৫. এরপর রিসিভ লেখা একটি মেসেজ পাবেন। পেমেন্ট করলেই নিজের অর্ডার পিকআপ করতে পারবেন।

৬. এই পরিষেবায় সমস্ত জিনিস যেমন, ছোলা, ময়দা, সুজি, চিনাবাদাম, ডাল, বিভিন্ন মশলার সাথে সাথে অনান্য প্যাকেট করা প্রোডাক্টও পাওয়া যাবে।

৭. এখানে ৭৫০ টাকার উপর কেনাকাটা করলে কোনও ডেলিভারি চার্জ লাগবে না। কিন্তু তার কম হলে ২৫ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026