ডিজনির ব্যবসা কিনে নেবে রিলায়েন্স, কবে একসাথে জুড়ছে জিও এবং হটস্টার?

আর কিছুদিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এবারে টিভিতে আইপিএল সম্প্রচারের অধিকার রয়েছে স্টার ইন্ডিয়ার হাতে। অন্যদিকে অনলাইন স্টিমিং প্লাটফর্ম জিও সিনেমা। অন্যদিকে এই মুহূর্তে ভারতে যতগুলি আন্তর্জাতিক ম্যাচ হবে সেগুলি দেখানোর অধিকার এই মুহূর্তে রয়েছে জিওর অধীনস্থ স্পোর্টস ১৮র কাছে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে নাকি ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিস একসাথে যুক্ত হতে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এই চুক্তি কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। তবে মুকেশ আম্বানি এই চুক্তি স্বাক্ষর করতে চাইছেন জানুয়ারি মাসের মধ্যেই, স্টার ইন্ডিয়ার কাছ থেকে আইপিএল দেখানোর সত্ত্ব পেয়ে যায় জিও।

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, দুটি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা নাকি ইতিমধ্যেই লন্ডনে এই সম্পর্কিত একটি বৈঠক সেরে ফেলেছেন। এই চুক্তি অনুসারে রিলায়েন্স স্টার ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার কিনবে এবং ডিজনির হাতে এই মুহূর্তে থাকবে ৪৯ শতাংশ শেয়ার। এরফলে স্টার ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ করবে রিলায়েন্সের ভয়াকম ১৮। আর উভয় সংস্থা ১ বিলিয়ন ডলার থেকে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এই চুক্তির জন্য। যেহেতু প্রায় অর্ধেক অর্ধেক শেয়ার এই মুহূর্তে থাকছে, জিও এবং ডিজনির হাতে, সেই কারণে বোর্ডে রিলায়েন্স এবং ডিজনির সমান সংখ্যক ডিরেক্টর থাকতে চলেছেন।

অন্যদিকে রিলায়েন্সের মিডিয়া এবং বিনোদন ইউনিট ভায়াকম ১৮ এর কাছে এই মুহূর্তে বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং জিও সিনেমা স্ট্রিমিং অ্যাপ্লিকেশন রয়েছে। যদি এই চুক্তি কার্যকর হয় তাহলে ভারতের বিনোদন সংস্থাগুলির মধ্যে সবথেকে বড় বিনোদন সংস্থা হয়ে উঠতে পারে রিলায়েন্স। এর ফলে, শুধুমাত্র জি এন্টারটেইনমেন্ট, সনি না এই তালিকায় চলে আসবে রিলায়েন্সের নামও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026