মনে আছে অজয় দেবগনের ‘ফুল অর কাঁটে’ ছবির অভিনেত্রীকে? ৩০ বছরে পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন ছবি

বলিউড দুনিয়াতে এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন অজয় দেবগন। তিনি তাঁর ক্যারিয়ারে একাধিক সুপারহিট ছবি দিয়েছেন। তাই জন্যই তো লাখ লাখ ভারতবাসী অজয় দেবগনের সুপার ফ্যান। বিভিন্ন ধরনের চরিত্রে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা মেলে ধরেছেন অজয় দেবগন। বলা যেতে পারে অজয় দেবগনের দৌলতে বলিউডের প্রভূত উন্নতি হয়েছে। তাই বলিউড সুপারস্টার কথাটি বললেই প্রত্যেক ভারতবাসীর মনে প্রথমেই উঠে আসে অজয় দেবগনের কথা।

প্রায় ৩০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অজয় দেবগন। তাঁর ক্যারিয়ারে তিনি একাধিক সুপারহিট সিনেমা ভারতীয় দর্শকদের উপহার দিয়েছেন। তাইতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা কিছু কম নয় অজয় দেবগানের। ১৯৯১ সালের ২২ নভেম্বর অজয় দেবগনের “ফুল অর কাঁটে” সিনেমাটি রিলিজ করেছিল যা ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। এই সিনেমাতে অজয় দেবগনের বিপরীতে ছিলেন অভিনেত্রী মধু। আজকের এই প্রতিবেদন তাকে নিয়েই।

“ফুল অর কাঁটে” সিনেমাটিতে অজয় দেবগনের বিপরীতে পূজা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধু মাদনে। তাকে মধু বলে ভারতীয় দর্শকদের অনেকে না চিনলেও পূজা চরিত্রটিকে প্রায়ই সকলেই চেনেন। তার ব্যাপক অভিনয় দর্শকদের মনে এখনো অব্দি পূজা হিসেবে গেঁথে রয়েছে। তবে বর্তমানে এই অভিনেত্রী লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে অনেকটাই সরে দাঁড়িয়েছেন। তবে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় তিনি।

সম্প্রতি এই অভিনেত্রী মধু তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন যা দেখে অভিনেত্রীকে চেনাই যাচ্ছে না। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গিয়েছে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ও তার পরনে রয়েছে চামড়ার প্যান্ট, ওভারকোট এবং স্টাইলিশ কালো রোদচশমা। এই ছবি ইন্টারনেটে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করে জানান পুরনো সেই পূজাকে তো চেনাই যাচ্ছে না। এই ছবিতে অভিনেত্রী মনীষা কৈরালা লিখেছেন, “লুকটি কিন্তু ব্যাপক।”

BharatBarta Desk

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026