থ্রি ইডিয়টস ছবির সাইলেন্সারকে মনে আছে? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে

থ্রি ইডিয়টস’ ছবির সাইলেন্সার চরিত্রটির কথা মনে আছে? মনে থাকারই কথা, কারণ ওরকম আইকনিক চরিত্র বলিউডে খুব একটা বেশি তৈরি হয়েছে বলে মনে হয়না। থ্রি ইডিয়টস ছবিটির অন্যতম একটি স্তম্ভ ছিল ওই চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা ওমি বৈদ্য। কিন্তু আপনি কি জানেন ৩ ইডিয়টসের শিক্ষিত সাইলেন্সার ওমি বৈদ্য এখন কী করেন এবং এখন তাকে দেখতে কেমন? যদি তা না হয়, তাহলে চলুন আপনাদের দেখাই ওমির এমন ৫টি ছবি, যা দেখে আপনিও বলবেন যে তিনি আমির, মাধবন এবং শারমন জোশিকেও স্টাইলের দিক থেকে হারিয়ে দিতে পারেন।

ওমি বৈদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউকা ভ্যালিতে জন্মগ্রহণ করেন। আমেরিকা থেকে স্কুল-কলেজের পড়াশোনা করেছেন তিনি। এরপর তিনি ভারতে স্থায়ী হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। তার সবচেয়ে বিখ্যাত চরিত্রটি ছিল ৩ ইডিয়টস-এর সাইলেন্সার, যা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন।

ফিল্ম ছাড়াও যদি বাস্তব জীবনের কথা বলি তাহলে ওমি বৈদ্য বেশ স্টাইলিশ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা বেশ কিছু ছবিতে ওমী নিজের স্টাইলিশ লুক সকলের সামনে প্রদর্শন করে থাকেন। এই সমস্ত ছবি দেখে পরিষ্কারভাবেই ধারণা করা যায় ব্যক্তিগত জীবনে তিনি বেশ কেতাদুরস্ত এবং হাল ফ্যাশনের জিনিস তার বেশ পছন্দ।

এমনিতে ওমি খুব হাসিখুশি প্রকৃতির মানুষ এবং তিনি চলচ্চিত্রেও একইরকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তবে, বলিউডের বড় বড় অভিনেতাদের মত তার জীবন যাপন নয়। বরং সকলের সাথে মিশে সাধারণভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তিনি। তিনি একজন খুবই সাধারণ মানুষ, তাই নিজের ব্যক্তিগত জীবনকে বলিউডের তারাদের সঙ্গে মিলিয়ে দেন না তিনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026