ভারতীয় মাইথোলজি থেকে শুরু করে আয়ুর্বেদিক শাস্ত্র সমস্ত জায়গাতেই যেই গাছটির কথা প্রায় সামনে আসে তা হল তুলসী গাছ। এতো প্রত্যেক বাঙালি তাদের বাড়ির উঠোনে একটি করে তুলসী গাছ লাগিয়ে থাকে। হিন্দু ধর্মমতে এই গাছকে পুজো করা হয়। অনেকে বিশ্বাস করেন যে এই তুলসী গাছের মধ্যে ভগবান বিরাজ করেন। আবার আয়ুর্বেদিক শাস্ত্রের কথা বলতে গেলে এই গাছের পাতা থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা যায়। জ্বর সর্দি কাশি হলেই বাড়ির মা কাকিমারা এই গাছের পাতা খাওয়ার উপদেশ দেন।
তাই মানুষ যতই আধুনিকতার ছোঁয়াতে সমৃদ্ধ হোক না কেন সবাই তাদের বাড়িতে একটি করে তুলসী গাছ অন্তত লাগাতে চেষ্টা করেন। অনেকে আবার তাদের বাড়ির বাগানে তুলসী গাছ লাগিয়ে থাকেন। কিন্তু অনেক সময় এই গাছ নষ্ট হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি যে তুলসী গাছ ভালোভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এতে সার দিতে হয়। শীত গ্রীষ্ম বর্ষা আপনি যদি আপনার তুলসী গাছ সবুজ দেখতে চান তাহলে আজকের এই প্রতিবেদনে উল্লেখিত তিনটি সার সম্বন্ধে অবশ্যই বিস্তারিত জেনে নিন।
তুলসী গাছ ভালো হওয়ার জন্য যেই সার সকলেই ব্যবহার করে থাকেন তা হল জাইম সার। জাইম সারে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়াম থাকে যার কারণে তুলসী গাছ সব সময় সবুজ থাকে। তুলসী গাছের টবে মাত্র এক দুই চামচ এই সার দিলেই ভালো ফল পাবেন। এছাড়া তুলসী গাছের জন্য সরিষার কেক বেস্ট জৈব সার হিসেবে বিবেচনা করা হয়। এটি ব্যবহার করলে বছরের পর বছর তুলসী গাছ নষ্ট হবে না এবং সবুজ থাকবে।
আর তুলসী গাছ সতেজ করার জন্য আপনি উচ্ছিষ্ট খাবার অর্থাৎ তরকারি রান্না করার খোসা বা ফলের খোসা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। এই জৈব সার তৈরি করতে প্রথমে একটি পাত্রে এই ফল এবং সবজির খোসা রাখুন এবং সেই সাথে চা পাতা মেশান। এরপর ওই পাত্রে হাফ চামচ লেবুর রস এবং হাফ কাপ জল মেশান। এবার পাত্রটিকে ঢেকে চার পাঁচ দিন রেখে দিন এবং আপনার জৈব সার প্রস্তুত হয়ে যাবে। এই জৈব সার তুলসী গাছে ব্যবহার করলে পাতা সবুজ এবং গাছ সতেজ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…