মাত্র চব্বিশ বছর বয়সে প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন (susmita sen) মা হয়েছিলেন। না, তিনি গর্ভধারণ করেননি। অনাথালয় থেকে দত্তক নিয়েছিলেন একরত্তি কন্যাসন্তানকে, নাম দিয়েছিলেন রেনে। সুস্মিতার কন্যা রেনে সেন (Rene sen) পা দিয়েছেন একুশ বছর বয়সে। রেনেও শর্টফিল্ম ‘সুট্টাবাজী’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি এনিথিং’ -এ এক অতি কৌতুহলী নেটিজেন প্রশ্ন করেছিলেন রেনে তাঁর জন্মদাত্রী মায়ের পরিচয় জানেন কিনা। রেনে উত্তর দিয়েছেন, তাঁর জন্মদাত্রী সুস্মিতা সেন যিনি তাঁকে নিজের হৃদয় থেকে জন্ম দিয়েছেন। রেনে জানিয়েছেন, তিনিও ভবিষ্যতে মা সুস্মিতার মতোই দত্তক নেবেন কন্যাসন্তান।
শৈশবে রেনে একবার সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর জন্ম কিভাবে হয়েছে! তখন সুস্মিতাই উত্তর দিয়েছিলেন, রেনে তাঁর হৃদয় থেকে জন্ম নিয়েছেন। এদিন রেনেও একই উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন তিনি সুস্মিতার মেয়ে। এক সাক্ষাৎকারে রেনে বলেছিলেন, জননী ও পালিতা মায়ের মধ্যে পার্থক্য হয় কিনা তিনি জানেন না। কারণ ‘দত্তক’ তাঁর কাছে একটি শব্দ ছাড়া আর কিছুই নয়।
রেনে আঠেরো বছর বয়সে পা দেওয়ার দিন সুস্মিতা তাঁর হাতে তুলে দিয়েছিলেন রেনের দত্তক সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং বলেছিলেন, রেনে চাইলে নিজের জন্মদাতা পিতা-মাতার খোঁজ করতে পারেন। এই কাজে সুস্মিতাও তাঁকে সাহায্য করবেন। তাঁদের খোঁজ পেলে রেনে যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন সুস্মিতা। কিন্তু রেনে সমস্ত কাগজপত্র সুস্মিতাকে ফেরত দিয়ে রেনে বলেছিলেন, তাঁর মায়ের নাম সুস্মিতা সেন এবং এই মুহূর্তে তিনি তাঁর সঙ্গেই রয়েছেন। তাঁর জীবনে আর কারও প্রয়োজন নেই। রেনে বলেছেন, হয়তো তাঁর জন্মদাতা পিতা-মাতা কোনো পরিস্থিতির শিকার হয়ে তাঁকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন। তাঁদের রেনে অশ্রদ্ধা করেন না। কিন্তু সুস্মিতা তাঁর পৃথিবী। নিজের পৃথিবীকে ছেড়ে চলে যেতে চান না রেনে।
The 62nd annual Cinema Audio Society (CAS) Awards took place Saturday night in Los Angeles,…
The 62nd Cinema Audio Society (CAS) Awards took place Saturday night at the Beverly Hilton…
Oscar-nominated actress Jessie Buckley has revealed that she battled an eating disorder and depression during…
Two Michigan chefs are stepping into the national spotlight as contestants on Bravo’s Top Chef…
The 62nd Cinema Audio Society (CAS) Awards celebrated excellence in sound mixing on Saturday night…
Ryan Gosling returned to Saturday Night Live for his fourth hosting gig on March 7,…