কলকাতা: অনেক ঝক্কি ঝামেলা পেড়িয়ে অবশেষে শুরু হল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংস্কারের কাজ। বছরের তৃতীয় মাস থেকে চলা টানা দুমাস লক ডাউনে রাস্তা ঘাট গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিন্তু হাল ফেরানো সম্ভব হয়নি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের।সব মিলিয়ে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আম জনতা।
দুর্ভোগ ঠেলে পৌছাতে হচ্ছিলো গন্তব্যস্থলে। কিন্তু এবার আর সেই সমস্যা হবে না বলে আশা আম জনতার। টানা বৃষ্টি, তার জেরে ফের বেহাল হয়ে পড়েছিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের বেহাল দশা নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা।
দীর্ঘদিন রাস্তা খারাপ হইয়ে থাকার কারণে বার বার দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এই নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন গাড়ি চালক ও রাস্তার ধারে বসবাসকারী বাসিন্দারা। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে প্রতিদিনই রাস্তায় বেড়িয়ে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ সহ গাড়ি চালকেরা।
কিন্তু এসবের মাঝে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি করেন ওভারলোডিং আর নিকাশির অভাব, এই দুইয়ের জেরেই বারবার বেহাল হয়েছে এই রাস্তা। কিন্তু অবশেষে সব ঝক্কি মিটিয়ে কাজ শুরু হতেই এবার ভালো সময়ের দিন গুনছে সাধারণ মানুষেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…