২০২৩ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটের ওপর দূর্দান্ত শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে হারিয়েছে ভারতীয় মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পিছনে ভারতীয় ক্রিকেটার জেমিমা রডরিগসের অবদান ছিল সবথেকে বেশি। তিনি একাই পাক্ বাহিনীর বিপক্ষে লড়াই করেন। ৮টি বাউন্ডারি সহ ৫৩ রানে অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন জেমিমা। পাশাপাশি রিচা ঘোষ ৩১ রানের ইনিংস খেলেন।
তবে এই ম্যাচে ভারতীয় দলের মহিলা ক্রিকেটার রেনুকা সিং এমন একটি কাজ করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের পেস বোলার রেনুকা সিং ঠাকুর এমনিতেই ২২ গজে সবসময় আক্রমণাত্মক। আর এবার পাকিস্তানের বিপক্ষে তার প্রমাণ পেল বিশ্ব ক্রিকেট। এদিন টি-২০ বিশ্বকাপের আসরে কেউটাউনের নিউ ল্যান্ডস স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই ম্যাচে ঘটেছে ঘটনাটি। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর থেকে ঝড়ের গতিতে নেট পাড়ায় ভাইরাল হতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শুরুতে ভারতের হয়ে বোলিং করতে আসেন রেনুকা ঠাকুর। নিজের ওভারের শেষ বলটি পাকিস্তানি ক্রিকেটার জাভেরিয়া খানের বিরুদ্ধে আগুনের গতিতে করেন রেনুকা। সজোরে করা বলটি কোনো রকমে ডিফেন্স করলেও পাক ক্রিকেটার জাভেরিয়া নিজের ক্রিজ ছেড়ে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে আসেন।
আর সেটা দেখতে পান রেনুকা। আউট করার সুবর্ণ সুযোগ দেখে রেনুকা সিং দ্রুত বলটি মাটি থেকে তুলে নেন এবং সজোরে স্টাম্পে আঘাত করেন রান আউট করার জন্য। কিন্তু উইকেটের সামনে দাঁড়িয়ে থাকা জাভেরিয়া বুঝতে পারার আগেই বলটা সোজা তাঁর গোপনাঙ্গে গিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন ওই পাক ব্যাটার। আর সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…