নিউজ

টিআরপি চক্র! অভিযোগের নিশানায় রিপাবলিক টিভিসহ আরও দুই সংস্থা

টিআরপি জালিয়াতির নিশানায় এবার রিপাবলিক টিভি! জানা গিয়েছে বহু জায়গায় টিআরপি জোগাড় করতে অকারণ ওই চ্যানেল খুলে রাখা হয় পরিকল্পনা করে। এমন জায়গা যেখানে মানুষ নেই আবার অন্য দিকে অনেকেই আছেন যারা কিনা ইংরেজিই বোঝেন না বা দেখেন না সেখানেও ঘন্টার পর ঘন্টা চালিয়ে রাখা হত রিপাবলিক টিভি। রিপাবলিক ছাড়াও এই কাজে সমান ভাগিবার রয়েছে আরো অন্য দুটি সংস্থা।

খোদ মুম্বই পুলিশের অভিযোগ এই কাজ দিনের পর দিন ধরে চলে এসেছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানাচ্ছেন তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি জানিয়েছেন “মুম্বইয়ের টিভি ইন্ডাস্ট্রি ৩০-৪০ হাজার কোটি টাকার।

এইখানে বিজ্ঞাপন থেকে আনুষাঙ্গিক বিষয়গুলির মূল্যনির্ধারণ করা হয় টিআরপি দেখেই। তাই টিআরপিতে উনিশ-বিশ করা মানে সরাসরি বিজ্ঞাপনে সুবিধে পাওয়া, ঘুরিয়ে বললে বেশি টিআরপি মানে বেশি রোজগার।” অন্য দিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই দফায় দফায় অভিযোগ ওঠে রিপাবলিক টিভিকে ঘিরে। অনেকের মতে এই চ্যানেল নিয়ে অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি করা হয়।

কিন্তু এদিনের এই ঘটনার পর রিপাবলিক টিভি এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী মুখ খুলেছেন। বরাবরই তিনি কড়া কথা বলেন। তাকে কথায় হারানো এতো সহজ নয়। এদিনের এই ঘটনার পর তিনি জানিয়েছেন, “রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন পরমবীর সিং। কারণ আমরা তাঁকে সুশান্ত সিং রাজপুত বিষয়ে জিজ্ঞেসাবাদ করেছিলাম। রিপাবলিক টিভির তরফে ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026