করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। একের পর ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্ব মহামারি’ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের দাবি, করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কার করেছেন তাঁরা। খুব শীঘ্রই তা বাজারে নিয়ে আসা হবে। তাঁদের দাবি, চলতি মাসের শেষের দিকে এই ওষুধ ব্যবহার করতে পারবেন করোনা আক্রান্ত ব্যক্তিরা।
গবেষক দলের নেতৃত্বে থাকা ডেভিড প্যাটারসন সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, ‘করোনা ভাইরাস আটকাতে এই প্রতিষেধক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রতিষেধক মানুষকে দ্রুত সুস্থ করে তুলবে।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ‘করোনার প্রতিষেধক মূলত দুটি রোগের ওষুধের সমন্বয়ে তৈরী করা হয়েছে। সেই দুটি রোগ হলো ম্যালেরিয়া ও এইচআইভি। করোনার এই প্রতিষেধক মানুষকে সুস্থ করে তুলবেই।’ কথাগুলো বলার বেশ আত্মবিশ্বাসী শোনায় প্যাটারসনের গলা।
আরও পড়ুন : ‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই, সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে’, বললেন নরেন্দ্র মোদী
অবশ্য এর আগে কানাডার একদল বিজ্ঞানী আশার কথা শুনিয়েছেন। এক বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও করোনার প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে দাবি করেন। করোনা থেকে মুক্তির উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণা জারি রয়েছে। যেই আবিষ্কার করুক না আপাতত করোনা থেকে মুক্তি চাইছে গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…