দেশ

RBI MPC Meet: EMI নিয়ে স্বস্তির খবর, রেপো রেট অপরিবর্তিত ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক

কিছুদিন আগেই মিটেছে লোকসভা নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, আগামী রবিবার ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। তার মাঝেই এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চলে এলো একটা বড় খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে আরো একবার রেপো রেট একই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ রাখতে এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে এই মুহূর্তে রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। এই নিয়ে পরপর ৮ দফায় রিজার্ভ ব্যাংক তাদের রেপোরেট একই রাখার সিদ্ধান্ত নিল।

কি জানিয়েছেন শক্তি কান্ত দাস?

একটি প্রেস বিবৃতিতে শক্তিকান্ত দাস বলেছেন, “সাম্প্রতিক কয়েক বছরে বিশ্বে একের পর এক সংকট হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও ভারতীয় অর্থনীতি একটা শক্তি প্রদর্শন করে চলেছে। এখনো ভারতে মূল্য বৃদ্ধির হার ততটা নয়। অন্যান্য দেশে কিন্তু মূল্যবৃদ্ধি অনেক বেশি। তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সচেতন থাকতে হবে। সেই কারণেই রিজার্ভ ব্যাংক মূল্য বৃদ্ধিকে চার শতাংশ সীমাবদ্ধ রাখার জন্য বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই হয়েছে এই মনিটারিং পলিসি কমিটি বৈঠক।” এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, “এই বৈঠকে ৬.৫ শতাংশ হারে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ জন সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছিলেন।”

রেপো রেট কি?

রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংক কে ঋণ দিয়ে থাকে সেটাকে বলে রেপো রেট। আর যে হারে রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেটাকে বলে রিভার্স রেপো রেট। এই রেপো রেট এর উপরে ভিত্তি করে বিভিন্ন ব্যাংক তাদের সুদের হার এবং ইএমআই হার পরিবর্তন করে। যদি রেপো রেট বৃদ্ধি করা হয়, তাহলে ভারতের প্রত্যেকটি ব্যাংককে রিজার্ভ ব্যাংকের থেকে বেশি সুদের হারে ঋণ নিতে হবে। তখন, ভারতের প্রতিটি ব্যাংক তাদের সুদের হার এবং এমআই হার বৃদ্ধি করে। তবে যদি রেপোরেট অপরিবর্তিত থাকে, তাহলে মধ্যবিত্তের উপরে ঋণ এবং ইএমআই এর বোঝা বাড়ে না। তবে ইএমআই এবং ঋণের সুদের হার বৃদ্ধি করার উপরে সরাসরি কিন্তু রেপোরেটের কোন ভূমিকা বা যোগ নেই। এটা পুরোপুরি ভাবে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026