ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Important Banks of India: এই তিনটি ব্যাংক কখনোই বন্ধ হবে না, তালিকা প্রকাশ করে দিল RBI

ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ভারতে এমন কয়েকটি ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু ভারতের আর্থিক ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ করে থাকে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই তালিকা আপডেট করা হয়েছে এবং জানানো হয়েছে এমন তিনটি ব্যাংক রয়েছে যেগুলো পতন হলে দেশের আর্থিক খাতে বড় প্রভাব পড়তে পারে। অর্থাৎ দেশের সবথেকে প্রভাবশালী ব্যাংকগুলোর তালিকা এটি। রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, এই তিনটি ব্যাংক ভারতে কখনো বন্ধ হবে না, বলতে গেলে বন্ধ করতে দেওয়া হবে না সরকারের তরফে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাংক রইলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই তালিকায়।

১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ভারতের সবথেকে বড় ব্যাংক এবং সম্ভবত ভারতের আর্থিক ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটি সরাসরি ভারত সরকার দ্বারা চালানো হয়ে থাকে। ভারতে কোন ব্যাংক যদি সমস্যার মধ্যে পড়ে তবে তারা সরাসরি সাহায্য নিতে স্টেট ব্যাংকের দ্বারস্থ হতে পারে। সেই কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে কখনো বন্ধ করতে দেওয়া হবে না।

২. আইসিআইসিআই ব্যাংক

এটিও ভারতের অন্যতম বড় একটা বেসরকারি ব্যাংক। এখানে মূলত ব্যবসার ক্ষেত্রে লেনদেনের পরিমাণ বেশি হয়। যদি এই ব্যাংক বন্ধ হয়ে যায় তবে কিন্তু ভারতে ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে ভারত সরকার কখনোই আইসিআইসিআই ব্যাঙ্ককে বন্ধ করবে না। যদিও এই ব্যাংকের মালিকানা কিন্তু সরাসরি সরকারের কাছে নেই।

৩. এইচডিএফসি ব্যাঙ্ক

এটিও একটি বেসরকারি ব্যাংক তবে এটিও ভারতের অন্যতম বড় একটি ব্যাংক। লোন বিজনেস এবং প্রাইভেট অ্যাকাউন্ট এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক হল এইচডিএফসি ব্যাঙ্ক। ভারতের অধিকাংশ গ্রাহক এইচডিএফসি ব্যাংকে টাকা রাখতে এবং এইচডিএফসি ব্যাংকের সার্ভিস ব্যবহার করতে পছন্দ করেন। এই ব্যাংকের বিশাল সংখ্যক গ্রাহক রয়েছে। সেই কারণে যদি এই ব্যাংক বন্ধ হয়ে যায়, তবে কিন্তু ভারতের অর্থনীতির ক্ষেত্রে বিষয়টা খুব খারাপ হয়ে উঠবে। তাই এই তিনটি ব্যাংক কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছে আর বি আই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026