নিউজ

বিহারের চলছে গণনা, চূড়ান্ত ফল বেরোতে গভীর রাত, জানাল নির্বাচন কমিশন

পাটনা: সকাল আটটা থেকে বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার জন্য গণনা শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে করোনা বিধি মেনেই সমস্ত কিছু করার জন্য ৩৬টির বদলে ৫৫টি গণনাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেইসব গণনাকেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। কিন্তু এখনই চূড়ান্ত ফল পাওয়া যাবে না, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার জন্য ৫০ রাউন্ড পর্যন্ত ভোট গণনা হবে। তাই আজ, মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে চুড়ান্ত ফল জানার জন্য।

গত মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ফল বের হতে তিন-চারদিন সময় লেগে গিয়েছিল। বিহারে নির্বাচনের ফল বের হতে এতটা সময় না লাগলেও মঙ্গলবারের মাঝরাত পর্যন্ত গণনা গড়াতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে। ২০১৫ সালে বিহারে বুথের সংখ্যা ছিল ৬৫ হাজারের কাছাকাছি৷ করোনার কারণে বুথে ভিড় কমাতে সেই সংখ্যা এবার বেড়ে হয়েছে ১ লক্ষ ৬ হাজার৷ অর্থাৎ ১ লক্ষ ৬ হাজার ইভিএম-এর গণনা করতে হবে৷ বিহারের মুখ্য নির্বাচন কমিশনার এইচ এন শ্রীনিবাস জানিয়েছেন, সাধারণত ২৫ থেকে ২৬ রাউন্ড গণনা হয়৷ সেখানে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রতিটি কেন্দ্রে গড়ে ৩৫ রাউন্ড করে গণনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ যে কারণে ভোটের চূড়ান্ত ফল জানতে রাত হয়ে যেতে পারে৷

দীর্ঘমেয়াদী গণনার মধ্যেই মহাজোট এবং এনডিএ-এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেক বছর বেলা ১২টা-১টার মধ্যে কী ফল হবে তার একটা হালকা আভাস পাওয়া যায়। কিন্তু এ বছর দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে তাও তেমন কোনও আভাস পাওয়া যাচ্ছে না। কারণ, সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে বিহারে ৪ কোটি ১০ লক্ষ ভোট পড়েছে৷ সেখানে বেলা ১টা পর্যন্ত মাত্র ৯৫ লক্ষ ভোট গণনা হয়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ভোট গণনা চললে ফল যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে৷ এখন গভীর রাতে কী ফল বের হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026