২০১৯ সাল ভারতীয় ক্রিকেটের সেরা বছর হিসেবে শেষ হতে চলেছে। এই সালে অনেকগুলি সেরা প্রাপ্তি ঘটেছে ভারতীয় ক্রিকেটে একটিমাত্র ঘটনা বাদে। সেই ঘটনাটি হল বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। ঐ ৩০ মিনিট এখনও ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি বিরাট কোহলিকেও যন্ত্রণা দেয়।
২০১৯ এ ভারতীয় দল ৮ টি টেস্ট ম্যাচের মধ্যে ৭ টি তে জয়লাভ করেছে এবং ১ টি ড্র হয়েছে। ২৮ টি একদিনের ম্যাচ খেলে ১৯ টি তে জয় পেয়েছে এবং ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ১৬ টির মধ্যে। এই বছরই ভারত তাদের প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে এবং সেটিতে জয়লাভ করেছে। এছাড়াও ২০১৯ এ ভারতীয় ক্রিকেটের আরো একটি সেরা প্রাপ্তি হলো সৌরভ গাঙ্গুলীর ভারতীয় ক্রিকেটের মসনদে বসা।
আরও পড়ুন : টেস্ট ও একদিনের ক্রিকেটে সেরার সেরা বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন “বিশ্বকাপে ৩০ মিনিট (নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হার) বাদে এই বছরটি আমাদের দুর্দান্ত গেছে। আমরা এখনো আইসিসি ট্রফির পেছনে ছুটে চলেছি। আমাদের এই গ্রুপ অসামান্য পরিশ্রম করেছে তাই তারা একটি আইসিসি ট্রফি পাওয়ার উপযুক্ত। এবং সেটাই এখন আমাদের লক্ষ্য”।
ভারতীয় ক্রিকেট দল ২০২০ সাল শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে ৫ জানুয়ারি। এরপর ভারতের মাটিতেই তিনটি একদিনের ম্যাচের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…