image source : Zee News
ফের শিরোনামে উঠে এলো ছট পুজো। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের পর এবার নাম উঠলো জলপাইগুড়ির। রবীন্দ্র সরোবরে জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে ছট পুজো করার নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু আদালতের নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশ এর সামনেই সরোবরে চলেছে অবাধে ছট পুজো। শুধু পুজো নয় বাজানো হয়েছে মাইক, পুজোর সামগ্রী সব জলে ফেলা হয়েছে। যার ফলে সরোবরে যথেষ্ট পরিমাণে পরিবেশ দূষিত হয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে ছট পুজোর অভিনব দৃশ্য। প্রতি বছরের ন্যায় এবছরও ছট পুজো আয়োজন করা হয়েছিল এই ঘাটে।
কিন্তু এবছর পুজোর থেকে অন্য দৃশ্য চোখে পড়ল সবার। পুজোর আগে জায়গা করে নিয়েছে অশ্লীল নাচের গান। রাত বাড়তেই সেখানে ফাটানো হয় বাজি, চালানো হয় ডিজে গান। এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে এরকম ঘটনা ঘটে?প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। রীতিমতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষীদের কাছে রিপোর্ট তলব করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…