সুশান্ত-মাদক কেসে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এনডিপিএস অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় সব দোষ কবুল করেছেন বলে খবর। এরপরেই, এনসিবি-র হাতে গ্রেফতার হওয়ার পর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয় অভিনেত্রীকে। অভিনেত্রীকে পাঠানো হয় বাইকুল্লা জেলে। আজ ২২ শে সেপ্টেম্বর, রিয়ার ১৪ দিনের জেল হেফাজত শেষের পথে। এবারে রিয়ার কি হবে? উল্লেখ্য, গ্রেফতারের পরই বেলের জন্য আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী, যদিও তা কার্যকর হয়নি।
প্রথমে মাদক-যোগে স্যামুয়েল ও রিয়ার ভাই সৌভিককে গ্রেফতার করে এনসিবি, এরপর একে একে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এই মাদক-কান্ডে নাম জড়ায় বহু বলিউড তারকা ও পরিচালকরা। বর্তমানে বলিউডে টালমাটাল অবস্থা চলছে, কিন্তু এরই মাঝে হয়তো কারোর কোন হেলদোল নেই। কেউ হয়তো কোন রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত তো কেউ জন্মদিন নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে সুশান্ত মৃত্যু ধোঁয়াশায় থেকে গেলেও মাদক মামলা জোড় কদমে এগোচ্ছে।
আজ মঙ্গলবার, ঠিক ১৪ দিন আগে এমনই সময় রিয়া চক্রবর্তীর বাড়িতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিলো। ওইদিন ব্ল্যাক টিশার্ট পরে, হাতে একটা ব্যাগ নিয়ে এনসিবি-র অফিসে আসেন অভিনেত্রী। সুশান্ত কেসে মাদক-কান্ডে তিনি গ্রেফতার হন। এবারে, দোষী সাবস্ত হলে হতে পারে ১০ বছরের জেল। এনসিবি তাঁদের তদন্ত জোড়কদমে চালাচ্ছে, তাই প্রতিদিনই থাকছে নতুন কিছু চমক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…