বিনোদন

মিলল না ছুটি, এই তারিখ পর্যন্ত রিয়াকে থাকতে হবে জেলে

মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জীবনে আজ শুভ দিন হতে পারত। কিন্তু তা হল না। জামিন তো পায়নি রিয়া উপরন্তু অক্টোবর মাসের ৬ তারিখ পর্যন্ত রিয়া চক্রবর্তীকে জেলেই সময় কাটাতে হবে। এর পাশাপাশি, রিয়া চক্রবর্তী পরিবারের আইনজীবী বোম্বে হাইকোর্টে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী জামিনের জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের শুনানি ২৩ সেপ্টেম্বর। সুতরাং, আপাতত নিস্তার নেই রিয়া ও তাঁর দলবলের।

একদিকে যেমন রিয়া চক্রবর্তীর নিস্তার নেই, অন্যদিকে নিস্তার নেই দীপিকা পাডুকনের। ইতিমধ্যেই দীপিকা ও তাঁর ম্যানেজারের চ্যাট ফাঁস হয়ে গেছে। যেখানে দীপিকা হ্যাশ আনার কথা বলেছিলেন তাঁর ম্যানেজারকে। দীপিকার নাম প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া সহ বলিউডে শোরগোল পরে যায়। গায়ক সোনু নিগম ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, রিয়া আপনাকে ডাকছে।। Rhea calling you.

উল্লেখ্য, রিয়া চক্রবর্তী এনসিবি-র জেরার সামনে নিজের দোষ স্বীকার করে নেন, এরপরেই রিয়া ২৫ জন হাই প্রোফাইল সেলিব্রিটির নাম পেশ করেন। যেখানে সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের নাম বিশেষ ভাবে উল্লেখ্য।

এনসিবি বেশ তৎপরতার সঙ্গে বলিউডে মাদক-যোগ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এরইমধ্যে, বলিউডের একজন কোরিওগ্রাফারকে গ্রেফতার করে ম্যাঙ্গালর পুলিশ। এর পাশাপাশি দীপিকা পাডুকনকে খুব শীঘ্র সমন পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026