বিনোদন

দেখতে আশ্চর্যজনক, স্টাইল অতুলনীয়, রিয়া চক্রবর্তী লাল হাই স্লিট পোশাক পরে আলোড়ন সৃষ্টি করেছেন, ছবি ভাইরাল

রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ধীরে ধীরে আবারও কাজ শুরু করেছেন। নিজেকে নতুন করে গ্রুম করছেন তিনি। কিছুদিন আগে অবধি শোনা গিয়েছিল, রিয়াকে বলিউডের তৈরি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু বর্তমানে জানা গিয়েছে, সীতার চরিত্রে রিয়ার পরিবর্তে দেখা যেতে চলেছে সাই পল্লবী (Sai Pallavi)- কে। তবে কয়েকটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন রিয়া। এমনকি করছেন ব্র্যান্ড এনডোর্সমেন্ট। সম্প্রতি মুম্বইয়ের জুহু এলাকার একটি রেস্তোরাঁর বাইরে দেখা গেল তাঁকে। পাপারাৎজিদের একাংশের ক্যামেরাবন্দি হলেন রিয়া।

এদিন রিয়ার পরনে ছিল লাল রঙের হাই-থাই স্লিটেড গাউন। সাটিনের তৈরি গাউনের স্লিভ নুডল প‍্যাটার্নের। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে রিয়ার ক্লিভেজ। নেকলাইনে রয়েছে ডিটেলিং। হাই-থাই স্লিটেড গাউনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে রিয়ার মসৃণ পা। এই গাউনের সাথে হালকা মেকআপ করেছেন রিয়া। কালো আইলাইনারের সরু টান রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো হালকা গোলাপি রঙের লিপস্টিকে। খোলা রয়েছে রিয়ার চুল। গলায় রয়েছে কালো রঙের বাটারফ্লাই পেনডেন্ট। দুই কানে রুপোলি রঙের জাঙ্ক ইয়ারিং পরেছেন রিয়া। পায়ে রয়েছে কালো রঙের স্টিলেটো।

এদিন রিয়ার সাথে উপস্থিত ছিলেন তাঁর ভাই শৌভিক (Shouvik Chakraborty)-ও। ইদানিং অবশ্য দিদির সাথে তাঁকে সব ইভেন্টেই দেখা যায়। তবে এদিন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেননি তিনি। শৌভিকের পরনে ছিল সাদা রঙের শার্ট, নীল ব্লেজার ও ট্রাউজার। রিয়া হাসিমুখে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। শেষবার রিয়াকে দেখা গিয়েছে এমটিভির রিয়েলিটি শো ‘রোডিজ’-এ। তবে এখনও অবধি তাঁর আগামী কাজের খবর জানা যায়নি।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026