সুশান্ত সিংয়ের রহস্য মৃত্যুর মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত কাটানোর কথা বাইকুল্লা জেলে। এর আগে জামানত যাচিকা বাতিল হওয়ার পর আজ হতে পারে সে বিষয়ে চূড়ান্ত ফয়সালা। এর মধ্যে উঠে এল রিয়ার কারাগারে কাটানোর বিষয়ে কিছু তথ্য।
শিনা বোরা মামলার অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির পাশের কারাগারে স্থান হয়েছে মাদক কাণ্ডে গ্রেফতার রিয়ার। সূত্রের খবর, রিয়াকে যে সেলে রাখা হয়েছে সেখানে কোনো বিছানা বা পাখার ব্যবস্থা নেই। আপাতত নাকি চাটাই বিছিয়ে শুতে হচ্ছে সুশান্তের বান্ধবীকে। অবশ্য কোর্ট আদেশ করলে তাঁর জন্য টেবিল পাখার ব্যবস্থা করা যাবে বলেও খবর। রিয়ার সেলের বাইরে দুজন গার্ডও সর্বদা পাহারা দেন।
ভোর ৬টায় রোল কলের জন্য বাইরে যেতে হয় রিয়াকে। এরপর ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে জলখাবার করে চলে আসেন নিজের সেলে। দুপুরের খাবারও পছন্দসই হচ্ছে না তাঁর। চাল, ডাল, রুটি আর আলুর তরকারি দিয়েই পেট ভরাতে হচ্ছে দুপুরে।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…