কীভাবে ২৮ দিন জেলে কাটিয়েছেন, তিন বছর পর প্রকাশ করলেন Rhea Chakraborty

রিয়া চক্রবর্তী নামটা বর্তমান প্রজন্মের কাছে নেহাত অপরিচিত নয়। মিডিয়ার সূত্র ধরে এই নাম এখন জানেন অনেকেই। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মিডিয়ার সূত্র ধরে নেতিবাচক দিক দিয়েই পরিচিতি অর্জন করেছিলেন তিনি। অভিযুক্ত হিসাবে ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। ৩ বছর পর নিজের সেই ২৮ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী।

অভিনেত্রী স্পষ্ট কথায় জানিয়েছেন, জেলে থাকার ঐ ২৮’টা দিন তার কাছে নরকে থাকার মতোই ছিল। তবে তিনি জেলে বেশ কিছু আন্ডার ট্রায়াল অভিযুক্তদের সাথে মিশেছিলেন তাদের কাছ থেকে তিনি অনেক ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। তিনি জানিয়েছেন, সমাজ যখন কোন মানুষকে প্রত্যাখ্যান করে, তখন সে জেলে যায়। জেলে যারা থাকেন তারা যে সবসময় দোষী হন, তা নয়। আর সেখানেই নিজেদের মতন করে নিজেদের খুশি খুঁজে নিতে জানেন তারা সেই আনন্দকে নিজেদের মতো করে ধরেও রাখতে পারেন সেইসমস্ত মানুষ। মোটকথা তিনি কখনোই চান না ঐ ২৮’টা দিন তার জীবনে ফিরে আসুক। তবে তিনি যে অনেক কিছুই শিখেছিলেন ঐ কয়েকটা দিনে, সেকথা তিনি নিঃসংকোচে স্বীকার করেছেন ক্যামেরার সামনে।

বলিউডের অন্যতম প্রতিভাশালী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। আর তার মৃত্যুকে কেন্দ্র করেই উঠে এসেছিল বলিউডের একাধিক বড় বড় তারকাদের নাম। তাদের মধ্যে একজন ছিলেন রিয়া চক্রবর্তী। তিনি সেইসময় অভিনেতার প্রেমিকা ছিলেন। তথ্য অনুযায়ী জানা যায়, অভিনেতার জন্য মাদক কিনে আনতেন তিনি। তাদের মধ্যে একাধিক কলহও সৃষ্টি হয়েছিল সেইসময়। অভিনেতার পরিবার থেকে শুরু করে অনেকেই অভিনেত্রীকে অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই হাজতবাস হয়েছিল রিয়া চক্রবর্তীর। তবে উপযুক্ত প্রমাণের অভাবে পরে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। ৩ বছর পর নিজের সেই অভিজ্ঞতার প্রসঙ্গে মুখ খুলতেই চর্চিত অভিনেত্রী। তবে এখনো অভিনেতা ভক্তদের পাশাপাশি তার পরিবার মনে করেন তার মৃত্যু স্বাভাবিক ছিল না। অবশ্য সেই সুরাহা হয়নি আজও।

Devparna Acharya

Recent Posts

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026