বিনোদন

Rhea Chakraborty : ‘চেহরা’ সিনেমাতে সুশান্ত প্রেমিকা রিয়ার পারফর্ম্যান্স নিয়ে কি বললেন পরিচালক রুমি জাফরি

বর্তমানে বলিউডে সবচেয়ে বিতর্কিত একটি নাম হল রিয়া চক্রবর্তী । গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই নামটিই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনেতার মৃত্যু তদন্তে মাদক কান্ডে নাম জড়ায় রিয়ার। এর জন্য একমাসের কাছাকাছি গরাদেও থাকতে হয়েছে অভিনেত্রীকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে আগের মতো এখন আর অভিনেত্রীর জীবন নেই। পুরোটাই পালটে গিয়েছে। হাতে তেমন কাজ ও নেই, নেই মনের মানুষও।

তবে বলিউডের পেজ থ্রির শিরোনামে সুশান্তের মৃ্ত্যুর পর ফের খবরের শিরোনামে এই অভিনেত্রী। লকডাউনের আগে রিয়ার শেষ অভিনীত ছবি আগামী ২৭ অগাস্ট মুক্তি পেতে চলেছে। পরিচালক রুমি জাফরির পরিচালনায় নতুন ছবি ‘চেহরা’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকে। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়াও। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়াকে বলিউড বয়কট করেছে। তবে সেই সময় রুমি জাফরি অভিনেত্রীর পাশেই ছিলেন।

এবার রুমি নিজের ছবির নায়িকার সম্পর্কে কিছু কথা বললেন। তিনি স্পষ্ট ভাবে বলেন, গত বছর রিয়াকে বহুবার সোশ্যাল মিডিয়ায় ‘ডাইনি’ বলে নানান কুকথা বলা হয়েছিল। তবে তাঁর ‘চেহরা’ দেখার পর রিয়া চক্রবর্তী সম্পর্কে ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে সেই ডাইনি বলা সমালোচকদের। তাঁর মনে হয় না রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত কোনও বিতর্কের প্রভাব এই ছবির ক্ষেত্রে পড়বে।

যদিও গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতিক্ষিত ছবি ‘চেহরা’। কিন্তু গত বছরে করোনা পরিস্থিতি কাল হয়। তাই চলতি বছর ছবি মুক্তি পেতে চলেছে। তবে রুমি এও জানান এই ছবি মুক্তির পিছানোর জন্য রিয়া দায়ী নয়। পাশাপাশি এও জানান, রিয়া খুব ভাল একজন মানুষ পাশাপাশি ভাল পরিবারেরও মেয়ে। যখন সক্কলে ‘চেহরা’তে ওর অভিনয় দেখবেন, তখন বুঝতে পারবেন ও কত ভালো অভিনেত্রী। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছেন রিয়া।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026