সন্তানরা কষ্ট পেলে মা-বাবাদের যন্ত্রণা সব থেকে বেশি হয়। এক্ষেত্রেও একই ঘটনা। রিয়া-সৌভিক জেলে যাবার পর দু চোখের পাতা এক করতে পারেননি সন্ধ্যা চক্রবর্তী। দুই ছেলে মেয়ে মেঝেতে ঘুমাবে জেনে তিনি নিজেও নরম বিছানা ত্যাগ করেছিলেন। এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে চেছেয়েছিলে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী জানান যে তাঁদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সদস্যর কোমর ভেঙ্গে দেওয়া হয়েছে।
রিয়ার আইনজীবী প্রত্যেকটা দিন জমিয়ে লড়ে ছিলেন বোম্বে আদালতে। একের পর এক জামিন খারিজ করে দেয় বোম্বে হাইকোর্ট। অবশেষে দীর্ঘ ২৮ দিনের লড়াইয়ের পর ১ লক্ষ টাকা বন্ডে মুক্তি পান রিয়া। এরপরেই জয়ের হাসি হাসেন রিয়ার আইনজীবী। এদিকে রিয়ার মাও আপাত স্বস্তি পেলেন। যদিও রিয়ার মা জানিয়েছেন রিয়ার জামিনে মুক্তি হয়েছে কিন্তু তাঁর ছেলে এখনও বন্দি রয়েছে। মেয়ে কাছে এলেও, ছেলে এখনও জেলে রয়েছে, তাই চিন্তা দূর হয়নি।
এদিকে রিয়ার ঘরে ফেরায় খুশি বলিউডের অধিকাংশ। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সহ স্বরা ভাস্করও রিয়ার মুক্তির দাবী জানিয়েছিলেন। বলিউডে এখন খুশির আবহাওয়া। যেদিন থেকে AIIMS এর তরফ থেকে জানানো হয় যে সুশান্তের মৃত্যু কোন খুন নয়, শুধুই আত্মহত্যা সেদিন থেকেই বলিউডে স্বস্তির বাতাবরন গোপনে তৈরি হয়ে গেছে। আজ স্তিমিত সুশান্তের মৃত্যু রহস্য। কেবল আত্মহত্যা। পাশাপাশি এই রিয়া চক্রবর্তীর মা নিজে স্বীকার করেছেন যে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরবর্তীতে একটি বিশেষ থেরাপির মাধ্যমে তিনি মনের শক্তি ফিরে পেয়েছেন। বলিউডে আত্মহত্যা খুবই স্বাভাবিক। ঠিক যেমন একই মাসে দুটি অস্বাভাবিক মৃত্যুও আজ ‘আত্মহত্যা’ হিসেবেই চিহ্নিত হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…