জীবনযাপন

Hair Care: সপ্তাহে একবার এই সহজ ঘরোয়া প্রতিকার করুন, আপনার চুল কোমর পর্যন্ত লম্বা হবে

বর্তমান যুগে দাঁড়িয়ে চুল পড়ে যাওয়ার সমস্যা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একাংশের মাঝে। ৩০ বছর হয়ে যাওয়ার পরে কিংবা আগে প্রোটিনের অভাবে, নিয়মিত ও পুষ্টিকর খাওয়া-দাওয়ার অভাবে, দূষণের মতো বিভিন্ন কারণে চুল পড়ে যেতে থাকে। আর সেই বিষয়টি যে একেবারেই সুখকর নয়, সেকথা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে যদি ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যায় তাহলে মন্দ হয় না। এই নিবন্ধে সেই প্রসঙ্গেই আলোচনা করা হবে।

চুলকে ঘন কালো মজবুত করতে কিংবা চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পেতে অন্যতম গুরুত্বপূর্ণ টোটকা চাল কিংবা ভাতের জল। প্রথমে চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপর সেটিকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর সেই জল বা ফ্যান ভালো করে ছেঁকে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। পরে সেটি কিছুটা ঘন হয়ে এলে ভালো করে লাগিয়ে নিতে হবে চুলে। উল্লেখ্য জাপান, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক মহিলারা চুল বৃদ্ধির জন্য এটি বহু আগে থেকেই ব্যবহার করে আসছেন। ২০১০ সালে এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল, যেখানে এই সম্পর্কে লেখা ছিল বিস্তারিত।

এই চালের জল চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিতে হবে। নির্ধারিত সময়ে অতিক্রান্ত হলে হালকা গরম জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে চুলে। সপ্তাহে দুই থেকে তিনবার এটি চুলে প্রয়োগ করা যেতে পারে। এতে কমে চুল পড়ার সমস্যা। চুল ঘন, কালো, মজবুত হওয়ার পাশাপাশি হয় উজ্জ্বলও। চুলের ত্বক আগের থেকে হয় অনেক কোমল। পাশাপাশি দূর হয় খুশকির সমস্যাও। অতএব বলাই বাহুল্য, চুলের যত্ন নিতে অল্প খরচায় এই ঘরোয়া টোটকা খুবই কার্যকরী।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026