খেলা

বিরাটকে সেঞ্চুরিতে সাহায্য করলেন আম্পায়ার, ভাইরাল হল আম্পায়ারের প্রতিক্রিয়া, দেখুন (VIDEO)

গতকাল বিশ্বকাপের ১৭তম ম্যাচে পুনের এমসিএ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। যদিও ম্যাচ শুরু হওয়ার পূর্বে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল ফেসবুকে লড়াই। তবে সমস্ত সমালোচনার সমাপ্তি ঘটে বিরাট কোহলির শতকের সাথে সাথে। গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার। অধিনায়কের সিদ্ধান্ত মত প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও মিডিল অর্ডারে চরমভাবে ফ্লপ প্রমাণিত হন বাংলাদেশি ক্রিকেটাররা।

প্রথমে ব্যাট করে লিটন কুমার দাসের ৬৬ রানের ইনিংসের উপর নির্ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে। সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসের সুবাদে ৭ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। বাংলাদেশি বোলারদের সামনে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়, অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে ৪৮ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৩৪ রানের অপরাজিত ইনিংস।

এদিকে, ৮.৩ ওভার হাতে রেখে ম্যাচ জিতলেও বিরাট কোহলির শতক নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তাদের মতে, বিরাট কোহলির সেঞ্চুরি পূরণ করতে সাহায্য করেছেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। তিনি ওয়াইট বলকে বৈধ ঘোষণা করার ফলেই বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের ৪৮তম ওডিআই সেঞ্চুরি করতে পেরেছেন।

বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দাবি তুলছেন, বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন ম্যাচ আম্পায়ার। আমরা আপনাদের বলে রাখি, ৪২তম ওভারে জয়ের জন্য যখন ভারতের প্রয়োজন ২ রান তখন বিরাট কোহলি ব্যক্তিগত ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তখন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম বলটি ওয়াইড করেন। যদিও সেই বলটিকে বৈধ ঘোষণা করেন ওয়ান ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। এর পরের বল ডট বলে পরিণত হলেও ওভারের তৃতীয় বলটি শ্যূনে তুলে সীমানার বাইরে পাঠিয়ে দেন বিরাট কোহলি। যার পরিপ্রেক্ষিতে নিজের শত রানের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দেন বিরাট কোহলি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026