বিনোদন

এগারো বছর পরেও কমেনি প্রেম, সুইমিং পুলে প্রেমের সাগরে ভাসলেন গৌরব-ঋদ্ধিমা

টলিউডের অন্যতম রোম্যান্টিক কাপল বললে প্রথম শাড়িতে নাম আসে গৌরব এবং ঋদ্ধিমার। রংমিলান্তি’ সিনেমার সেটে অভিনয় করতে করতে কখন যে প্রেমে পড়েন তা নিজেরাই জানেনা। তারপর থেকে সম্পর্কের শুরু হয়েছিল এই টলিউড তারকার। পাহাড়েই এই জুটির প্রেম কাহিনী শুরু হয়েছিল। দার্জিলিঙে নিজের জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌরব। পাহাড়ের কোলে যখন একদিকে সূর্যাস্ত হচ্ছে সেই আবেগঘন মুহূর্তে আংটি নিয়ে ঋদ্ধিমাকে প্রোপোজ করেছিলেন সব্যসাচী পুত্র, সাথে সাথে ঋদ্ধিমা ও হ্যাঁ বলে দেন। তারপর থেকে পথ চলা।

দেখতে দেখতে ১১ বছর একসাথে কাটিয়ে দিয়েছেন এই লাভ বার্ডস। ৭ বছর প্রেম করার পর পরিবারের সম্মতিতে বিয়ে করেন তাঁরা। কিছুদিন আগেই চার বছরের বিবাহবার্ষিকী পালন করেন এই লাভ বার্ডস গৌরব আর ঋদ্ধিমা। ৪ বছরের বিবাহবার্ষীকিতে আদুরে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতেই একে-অপরকে ‘ভালোবাসি’ বলেছিলেন এই যুগল। এরপর দুজনে ছুটি কাটাতে চলে যান মুসৌরি। পাহাড়ে ঘুরতে দুজনে বড্ডো ভালোবাসেন। নিজেদের কোয়ালিটি সময় কাটানোর একাধিক ছবি সেই সময় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। মুসৌরির জনপ্রিয় থাকার জায়গা ‘লা রিসর্ট মুসৌরি’তে ছিলেন তাঁরা।

দুজন সমতলে ফিরলেও রোম্যান্স কমেনি। এই
দু’দিনের জাওয়াদ নিম্নচাপে কাঁপুনি ধরেছে গোটা বঙ্গবাসীর। একদিকে বৃষ্টির আমেজ আর অন্যদিকে শীতল হাওয়াতে বেশ জমিয়ে উপভোগ করছেন সকলে। আর তারই মাঝে তাঁর নিজের স্ত্রী ঋদ্ধিমার সাথে হট অ্যান্ড বোল্ড ছবি দিয়ে ভাইরাল গৌরব! আপাতত সেই ছবি মনে ধরেছে নেটিজেনদের।

কি আছে সেই ছবিতে? শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে পুলের জলে নেমেছেন এই লাভ বার্ডস গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। দুজনের পরণে নাইট শ্যুট। কোনও রুফটপ পুলে তোলা হয়েছে এই মিষ্টি ছবি। টলিউডের নাম করা চর্চিত ফোটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ধরা দিয়েছেন তাঁরা। ছবির পিছনে স্পষ্ট কলকাতার স্কাই লাইন। গভীর ভালোবাসার আবেগে তাকিয়ে রয়েছেন একে-অপরের দিকে। এই ছবিতে স্পষ্ট ঋদ্ধিমার ক্লিভেজ। আপাতত এই ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী। ছবির নীচের কমেন্ট সেকশনে ‘হট’, ‘বেস্ট কাপল’, ‘পরম সুন্দরী’, ‘বেস্ট জুটি’র মতো নানা কমেন্ট পড়েছে। একে-অপরকে কমেন্ট করছেন এই জুটি। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026