খেলা

রোহিত কন্যা সামাইরার সাথে ছবি আঁকতে ব্যস্ত ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবারাত্রির পিঙ্ক বল টেস্ট মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দিবারাত্রির টেস্ট উদ্দেশ্যে জমিয়ে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেটাররা। গ্রাউন্ডে ঘাম ঝরাতে দেখা গেছে অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলিকে। এত তৎপরতার মধ্যেও রোহিত কন্যা সামাইরার সাথে ড্রইং করতে দেখা গেল বর্তমান সময়ে ভারতের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার সময় ঋষভ পন্থ লিখেছেন,”এই ছবির জন্য একটা ক্যাপশন প্রয়োজন”।

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে এক ইনিংস সহ ২২২ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আজ শ্রীলংকান বাহিনীকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে বিরাট কোহলিরা। বিশ্বের প্রথম দল হিসেবে চতুর্থ বারের জন্য পিঙ্ক বলে দিবারাত্রির টেস্ট খেলতে চলেছে ভারত। এর আগে বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিংক বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। এবার ঘরের মাটিতে শ্রীলংকার বিরুদ্ধে আবারও দিবারাত্রির ম্যাচ করতে চলেছে রোহিত বাহিনী।

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। যার ফলশ্রুতিতে শ্রীলংকার বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলে নিয়েছিল ভারত। এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে জয়ের সিংহাসনে বসে পড়ে টিম ইন্ডিয়া। আজ পিঙ্ক বলে টেস্ট ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারত। কেমন হতে পারে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ, দেখে নিন এক নজরে-

গোলাপি টেস্টে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়ানক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026