খেলা

Team India: ভারতের জন্য বড় দুঃসংবাদ, আসন্ন এশিয়া কাপ এবং ODI বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার

বর্তমানে ভারতসহ বিশ্বের প্রত্যেকটি দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে পারফরম্যান্স করতে ব্যস্ত রয়েছেন। তবে আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সুদুর ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। প্রতীক্ষা রত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা।

তবে এখানেই শেষ নয়, চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত। যেখানে এশিয়া কাপ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে পাকিস্তানকে, অন্যদিকে ওডিআই বিশ্বকাপের মেগা আসর আয়োজিত হবে ভারতের মাটিতে।

তবে এতগুলি মেগা আয়োজন থেকে ছিটকে গেছেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠলেও মাঠে নামার জন্য এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি ভারতের এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তাকে ছাড়াই এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া।

ঋষভ পন্থ প্রসঙ্গে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কবলে পড়েন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পর একাধিকবার তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরের জানুয়ারি থেকে দলে পাওয়া যেতে পারে ঋষভ পন্থকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026