খেলা

IPL 2021 : দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসন্ন সংস্করণে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। ২৩ বছর বয়সী দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ চলাকালীন তাঁর বাম কাঁধে আঘাত পান। তিনি বাকি সিরিজ ও আইপিএল থেকে বাদ পড়েন যেহেতু চোটের কারণে তাঁর অস্ত্রোপচার হবে। এরপর দিল্লি ক্যাপিটালস সিদ্ধান্ত নেয় যে আইপিএলের ১৪ তম সংস্করণের জন্য দলের অধিনায়কত্ব কে নেবে। যদিও তালিকায় বেশ কিছু নাম ছিল, অবশেষে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দেওয়া হয়।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান এবং সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডি বলেন, “আমরা শ্রেয়াসের দ্রুত আরোগ্য কামনা করছি। শ্রেয়াসের অধিনায়কত্বে, আমাদের দল নতুন উচ্চতায় পৌঁছেছে। এই মরশুমে তাকে ব্যাপকভাবে মিস করা হবে। তার অনুপস্থিতিতে, ফ্র্যাঞ্চাইজি সম্মিলিতভাবে ঋষভকে এই বছর দলের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে। যদিও দল একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তবে এটা ঋষভের জন্য একটি বিশাল সুযোগ। তাঁকে আমরা নতুন ভুমিকায় দেখতে পাবো।”

প্রথমবারের মত একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব গ্রহন করা নিয়ে ঋষভ বলেন, “দিল্লি যেখানে আমি বড় হয়েছি, এবং যেখানে আমার আইপিএল যাত্রা ছয় বছর আগে শুরু হয়েছিল। একদিন এই দলকে নেতৃত্ব দেয়া আমার স্বপ্ন ছিল। আর আজ, যখন সেই স্বপ্ন সত্যি হবে, আমি বিনম্র বোধ করছি। আমি সত্যিই কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের দলের মালিকদের প্রতি, যারা আমাকে এই ভূমিকার জন্য যথেষ্ট সক্ষম বলে বিবেচনা করেছে। একজন অসাধারণ কোচিং স্টাফ এবং আমার চারপাশে অনেক দক্ষ সিনিয়র থাকায় আমি দিল্লি ক্যাপিটালসের জন্য আমার সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করছি।”

এই সিদ্ধান্ত নিয়ে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেন, “শ্রেয়াসের নেতৃত্বে গত দুই মরশুমে অবিশ্বাস্য পারফরমেন্স করেছে দিল্লি। আর এখন এটা তরুণ ঋষভের জন্য একটা বিরাট সুযোগ, যিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সফল ভাবে খেলেছেন। কোচিং গ্রুপ তাঁর সাথে কাজ করতে উত্তেজিত, এবং আমরা মরশুম শুরু হওয়ার জন্য দিন গুনছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026