খেলা

Rishabh Pant: ঋষভ পন্থের হাঁটুর অস্ত্রপাচার সফল, আরোগ্য কামনায় প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের

ভারতের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্থের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা কারও অজানা নয়। গত ৩০ ডিসেম্বর ঋষভ পন্থের কোটি টাকা মূলের গাড়ি পুড়ে ছাই হয়ে যায় দিল্লি-দেরাদুন হাইওয়েতে। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানানো হয়েছিল। সূত্রের আরও খবর, দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি ঘটনাস্থানে পুড়ে ছাই হয়ে যায়। ভয়ংকর দুর্ঘটনার কারণে কপাল এবং পায়ে গুরুতর চোট পান ভারতীয় এই ক্রিকেটার। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল পার্শ্ববর্তী হসপিটালে।

পাশাপাশি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুধুমাত্র কপাল এবং পায়ে নয়, তাঁর পিঠেও গভীর আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখাও গিয়েছিল। পাশাপাশি তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবিতে। দুর্ঘটনার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।

উন্নতমানের চিকিৎসার জন্য দিল্লির একটি নামি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হলে মেডিকেল বোর্ডের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র চোট পাননি ভারতীয় উইকেট রক্ষক। দাবি করা হয়, ভয়ংকর দুর্ঘটনার কারণে হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর এই যে, ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন করেছেন দিল্লির ওই বেসরকারি হসপিটালের চিকিৎসকগণ। জানা যাচ্ছে, খুব শীঘ্রই হসপিটাল থেকে ছাড়া পেয়ে ২২ গজে ফিরতে পারেন ভারতীয় এই তারকা উইকেট রক্ষক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026