খেলা

মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে অ্যাডাম গিলক্রিস্টের তালিকায় নাম লেখালেন ঋষভ পন্থ

সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্স করেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। দুই ম্যাচের সিরিজ শেষে “ম্যান অব দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১২০ স্ট্রাইক রেটে ১৮৫ রান সংগ্রহ করেছেন ঋষভ পন্থ। সাথে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৮টি ডিসমিসাল রয়েছে তার নামে। তার ক্যারিয়ারে এই প্রথম ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। তবে এটি আশ্চর্য হওয়ার বিষয় না হলেও জানিয়ে রাখি, তিনি প্রথম ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট সিরিজে “ম্যান অফ দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন।

ভারতের সর্বকালের সেরা উইকেট রক্ষক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও কখনো টেস্ট ক্রিকেটে “ম্যান অফ দ্যা সিরিজ” নির্বাচিত হননি। ২৪ বছর বয়সী ঋষভ পন্থ একমাত্র ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে এই অসাধ্য সাধন করেছেন। মোহালি টেস্টে অনবদ্য ৯৬ রানের ইনিংস এবং ব্যাঙ্গালোরে পিঙ্ক বল টেস্টে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। তাছাড়া চিন্নাস্বামী স্টেডিয়ামে অসাধারণ স্টাম্পিং দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। এমনকি আগামী দিনে ভারতের অধিনায়ক হিসেবে কল্পনা করা হচ্ছে ঋষভ পন্থকে।

উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হওয়ার কৃতিত্ব ছিল একমাত্র অ্যাডাম গিলক্রিস্টের। তিনি একবার নয়, তিনবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ (২০০১), ট্রান্স-তাসমান ট্রফি (২০০৪) এবং আইসিসি সুপার সিরিজে টেস্ট ম্যাচ ২০০৫ সালে। এবার সেই তালিকায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন ভারতীয় তরুণ উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে একাধিকবার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হলেও টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সেই কোটা থেকে গেছে শূন্য!

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026