খেলা

Rishabh Pant Accident: ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই গাড়ি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ

ভারতের নিয়মিত উইকেট রক্ষক ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জর্জরিত! গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে। সূত্রের খবর, দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ। আর পথ মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সূত্রের আরও খবর, দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কপাল এবং পায়ে গুরুতর চোখে পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।

সূত্রের আরও খবর, তাঁর পিঠেও গভীর আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবিতে। দুর্ঘটনার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। পাশাপাশি দেখা গেছে গাড়িটি আগুনে পুড়ে এক প্রকার ছাই হয়ে গিয়েছে।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা কথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় ঋষভ পন্থ একাই ছিলেন গাড়িতে। তিনি আরও বলেন, ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।এরপর তাকে জরুরি অবস্থায় রুরকিক সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026