খেলা

Rishabh Pant: সাক্ষাৎকারে RP-র নাম নিয়ে মহাবিপদে উর্বশী রাউতেলা, যোগ্য জবাব দিলেন ঋষভ পন্থ

সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতীয় তারকা উইকেট রক্ষক ঋষভ পন্থের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার নাম জড়িয়েছে একাধিকবার। যদিও এই খবরের সত্যতা আজ পর্যন্ত প্রকাশ করেনি দুজনের কেউই। তবে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে এই জুটি নিয়ে উত্তপ্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনিতেই ভারতীয় ক্রিকেটের সাথে বলিউডের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দুই ইন্ডাস্ট্রি থেকে ইতিমধ্যে একাধিক হিট জুটি দেখেছে নেট প্রেমীরা। বিরাট-অনুষ্কা, যুবরাজ-হেজেল ছাড়াও জাহির-সাগরিকার মত দুই ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে সাত পাকে বাঁধা পড়তে দেখা গেছে।

বর্তমান সময়ে ভারতীয় সহ অধিনায়ক কে এল রাহুল এবং আথিয়া শেঠির জুটির কথাও কারো অজানা নয়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ঋষভ পন্থ এবং ঊর্বশী রাউতেলার সোশ্যাল মিডিয়ায় যুক্ত হওয়া নিতান্তই খেয়ালবশত বলে মনে করছেন না নেট প্রেমীরা। আর তার মধ্যে বলিউড অভিনেত্রী উর্বশীর একটি সাক্ষাৎকার ঘটনাটিকে আরও উজ্জীবিত করে তুলেছে।

উর্বশী রাউতেলা সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে মিস্টার আর.পি বলে কোন ব্যক্তির কথা উল্লেখ করেন। যদিও নেট প্রেমীরা অচেনা এই আর.পি-কে ঋষভ পন্থ হিসেবে দাবি করছেন। উর্বশী বলেন, ‘তিনি যখন শুটিংয়ের কাজে বারানসি থেকে দিল্লিতে গিয়েছিলেন তখন মিস্টার আর.পি তার সাথে দেখা করতে গিয়েছিলেন। তবে তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। এমনকি মিস্টার আর.পি তাকে ১৭ বার কল করেছিলেন। যখন তিনি বিষয়টি জানতে পারেন তখন তিনি বলেন, মুম্বাইয়ে গিয়ে তার সাথে দেখা করবেন তিনি।’ উর্বশী আরও বলেন, ‘তিনি মুম্বাইতে ফিরে মিস্টার আর.পি-র সাথে দেখা করেছিলেন।’

সোশ্যাল মিডিয়ায় ঊর্বশীর এমন সাক্ষাৎকারে ফের আরো একবার সংবাদমাধ্যমে উঠে এসেছেন ঋষভ পন্থ। তবে এবার তিনি আর বিষয়টি এড়িয়ে যাননি। ঋষভ পন্থ বলেন,”কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এই জন্য বলে যাতে সে সোশ্যাল মিডিয়ায় হেডলাইন হতে পারে। বিষয়টি দেখে আমার কষ্ট হয়। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফ্রেম পাওয়ার জন্য কেউ এমনটা করতে পারে? “আমার পিছু ছাড়ো বোন”!

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026