বাংলা সিরিয়াল

Mon Fagun: ‘নো টাচিং রুল’ ভাঙলো ঋষিরাজ, সকলের সামনেই গালে কিস করলেন পিহুর! লজ্জায় লাল মিস বৃষ্টিবাড়ি

বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী সৃজলা গুহ ও ছোটপর্দার পরিচিত মুখ শন ব্যানার্জী। প্রথম থেকেই ধারাবাহিকে তাদের খুনসুটি মাখানো প্রেমের গল্প মনে ধরেছে দর্শকদের। একেবারে প্রেম ও পরিবার নিয়ে তৈরি এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে টিআরপির দৌড়েও এগিয়ে রয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ঋষিরাজই হল পিহুর হারিয়ে যাওয়া টুবাইদা। ছোটবেলায় একটি দুর্ঘটনার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল তারা। কিন্তু একে অপরের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারা কখনোই অন্য কাউকে মন দেবে না। ঘটনাচক্রে হঠাৎ করেই বিয়ে হয়ে যায় তাদের। আর তারপরে ধীরে ধীরে পিহু জানতে পারে ঋষিই হল তার হারিয়ে যাওয়া টুবাইদা। আর তারপর থেকে তাকে পাওয়ার অপেক্ষায় রয়েছে সে।

প্লট অনুযায়ী, ধারাবাহিকে উপস্থিত হয়েছে ঋষিরাজের বিজনেস পার্টনারের মেয়ে প্রি অর্থাৎ প্রিয়াঙ্কা। সে এসে থেকেই আগ্রাসী হয়ে উঠেছে ঋষিকে কাছে পাওয়ার জন্য। মুখে বললেও প্রিয়াঙ্কাকে একেবারেই সহ্য করতে পারেনা পিহু। ধারাবাহিকের সাম্প্রতিক একটি এপিসোডে তাদের বাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল প্রিয়াঙ্কা। আর সেই অনুষ্ঠানে সকলের সামনে ঋষিরাজকে তার গালে কিস করতে বলে প্রিয়াঙ্কা। এই কথা শুনে চোখ কপালে উঠে ছিল পরিবারের সকলের। তবে শেষপর্যন্ত এমনটা হতে দেয়নি পিহু।

দেখা গিয়েছে যখন প্রিয়াঙ্কা সকলের সামনে সরাসরি ঋষিকে তাকে কিস করার কথা জানাল, তখন রীতিমতো দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল পিহুর মাথায়। আর যার জন্যই এগোতে গিয়েই হোঁচট খেয়ে যায় পিহুর টুবাইদা। আর তারপরেই যা ঘটে তা দেখে চমকে যান সকলেই। হযরতকে ঋষি সোজা চুম্বন এঁকে দেয় পিহুর গান। অন্য সময় ‘নো টাচিং রুল’ ভাঙলে সকলের সামনে রীতিমতো সিনক্রিয়েট করেন মিস বৃষ্টিবাড়ি। তবে এবার কিছুই বলেনি সে। বলা ভালো, রীতিমতো বিষয়টিকে উপভোগ করেছে পিহু। আর এতেই সন্দেহ হয় তার টুবাইদার মনে। একথা সোজাসুজি পিউকে জিজ্ঞাসা করতেই লজ্জায় লাল হয় সে। এইটুকু স্পষ্ট, ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে কাছে আসছে পিহু ও ঋষি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026