টেক বার্তা

নয়া ফিচার, করোনা ভাইরাস শনাক্ত করবে এই স্মার্টওয়াচ

সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে অ্যাপেল ও গুগলের যুগলবন্দীতে আবিস্কৃত হয়েছে এক্সপোসার নোটিফিকেশন সিস্টেম প্রযুক্তি বা ENS। স্মার্টফোনের এই প্রযুক্তির মাধ্যমে কাছাকাছি কোনো করোনা সংক্রমিত ব্যক্তি আছেন কিনা তা সহজেই জেনে নেওয়া যায়। শুধু তাই নয়, মহামারী সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানা যায় এটির সাহায্যে। তবে এবার স্মার্টফোনের পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে স্মার্টওয়াচেও।

এমনটাই ঘোষণা করেছে ব্লুটুথ প্রযুক্তির উন্নয়ন ও নিয়ামক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG)। তাদের তরফে জানানো হয়েছে যে, ENS প্রযুক্তিকে স্মার্টওয়াচ, ফিট ব্যান্ড ইত্যাদি ডিভাইসে ব্যবহার করার জন্য ১৩০ টি কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে এই সংস্থা বলেছে, “ENS প্রযুক্তিকে স্মার্টওয়াচ ও ফিটব্যান্ডের মত পরিধানযোগ্য ডিভাইসে ব্যবহার করলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন। কম বয়সী এবং প্রবীণ নাগরিকেরা খুব একটা স্মার্টফোন ব্যবহার করে না। তাই এতে তাদের সুবিধাই হবে।”

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে শুধুমাত্র খসড়া প্রকাশিত হয়েছে। সিস্টেমটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে হয়তো আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রযুক্তি লাভের জন্য স্মার্টওয়াচ বা ফিটব্যান্ডটিকে ইন্টারনেট কানেকশনের সাথে যোগ করতে হবে। তারপরই সমস্ত আপডেটগুলি পাওয়া যাবে। তবে এই পদক্ষেপ যে মহামারী সম্পর্কে জনসাধারণকে অনেকটা সচেতন করে তুলবে, এমনটাই আশা করছেন নির্মাণকারী সংস্থা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026