আবারও নতুন করে শুরু হয়ে গেছে করনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। ইতিমধ্যেই নতুন করে বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। তাই এখন করোনা কে ঠেকানোর অন্যতম প্রধান অস্ত্র হলো সঠিক সময় টিকাকরণ। এই টিকাকরণের মাধ্যমে কেবলমাত্র করোনাকে আটকানো সম্ভব বর্তমানে। তার কারণবশত জানানো হচ্ছে, বর্তমানে কোন মানুষ কিন্তু তেমন ভাবে করোনা সতর্কতা বিধি মানছেন না। এই কারণে করোনার মোকাবিলা করার জন্য টিকাকরণ প্রয়োজনীয় হয়ে উঠেছে।
তবে বর্তমানে শুধুমাত্র বয়স্ক মানুষদের টিকা করন করা হচ্ছে। আর এই টিকাকরণ কর্মসূচিতে দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বন্ধু রাহুল দাসগুপ্ত কে সঙ্গে নিয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ১০০ জন দুস্থ বয়স্ক মানুষের টিকাকরণের ব্যবস্থা করে দিলেন। পাশাপাশি অভিনেত্রী এই টিকা করনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন।
মাঝেমধ্যেই আমরা ঋতাভরী চক্রবর্তী কে দেখি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকতে। আর এবারে তিনি এই টিকাকরণ কর্মসূচির একটি ভিডিও পোস্ট করলেন এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ঋতাভরী ওই কর্মসূচির তদারকি করছেন। এই ভিডিও আপলোড করে তিনি বন্ধু রাহুল দাসগুপ্ত কে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, যদি তার মা শতরূপা সান্যাল তার পাশে না থাকতেন তাহলে কিন্তু এই টিকাকরণ কর্মসূচি করা হতো না তার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…