বিনোদন

মন খারাপ হলে, কথা বলুন ঋতাভরীর সাথে! দিলেন টোল ফ্রি নম্বর

করোনা আবহে কারোর মন ভালো নেই। এ কদিনে বহু মানুষ আজ তাঁর কাছের পরিজনকে হারিয়েছেন। এই সময়ে অনেকেই একা হয়ে পড়েছেন। করোনা পরিস্থিতিতে ডাক্তাররা এখন পরামর্শ দিচ্ছেন,শরীরের পাশাপাশি এই কঠিন সময়ে নিজেদের মনকে ভালো রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন বহু চিকিৎসক। তাঁরা সচেতন করার চেষ্টা করছেন। এই সময়ে মানুষকে ভালো রাখার জন্য আরও এক দারুণ পদক্ষেপ নিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রিয়জনকে হারিয়ে মন খারাপ হলে, তাদের কথা শোনার জন্য পাশে আছেন সর্বদা অভিনেত্রী ঋতাভরী। শুরু হয়েছে তাদের নতুন প্রচেষ্টা ‘হিল উইথ মি’।

দিন যত যাচ্ছে মনের কথা শোনার লোক বড় কমে যাচ্ছে।তাই এই সব ব্যক্তিদের জন্যই সহায়তা নামক এক ক্লিনিকের সঙ্গে যুক্ত হলেন ঋতাভরী চক্রবর্তী, বন্ধু রাহুল দাশগুপ্ত। মানসিকভাবে মানুষকে সুস্থ রাখার জন্য নিজে কথা বলবেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং সম্পূর্ণ বিনামূল্যে। তিনি একটি ফোন নাম্বার ও দিয়েছেন। ১৮০০২০৩৯৮৬৫ এই নাম্বারে সকলকে কল করার কথাও বলেছেন তিনি। এমন এক হেল্পলাইন নম্বর যেখানে বিনামূল্যে অভিজ্ঞ মনোবিদ এবং কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে। ২ জুন থেকে চালু হবে এই ‘হিল উইথ মি’।

তিনি আরো বলেছেন, শুধু প্রিয়জনকে হারানো নয়, প্রিয়জনদের সঙ্গে দেখা করতে না পেরে গৃহবন্দি থেকেও ডিপ্রেশনের শিকার হচ্ছেন বহু মানুষ। এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা বোধ করেন অনেকেই। তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একা ঘরের মধ্যে না থেকে কথা বলতে হবে অন্য মানুষের সঙ্গে, তাই মানুষের কথা শোনার জন্য তৈরি ঋতাভরী চক্রবর্তী এবং তার বন্ধু রাহুল দাশগুপ্ত। যেকোনো রকম সমস্যার কথা আলোচনা করতে পারেন তাঁর সঙ্গে।

সেই সকল অসহায় মানুষদের কথা শোনার জন্য এই নতুন প্রচেষ্টা ঋতাভরী চক্রবর্তীর। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন অভিনেত্রী ঋতাভরী। এই সময়েও তাই নিজের মত করে মানুষের সাহায্য করতে এগিয়ে এলেন এই অভিনেত্রী। সম্প্রতি মাতৃদিবসের দিন তিনি জানিয়েছেন, তিনি ৭৪ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়ার মা হয়েছেন। এই সন্তানদের যাবতীয় দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী। এই স্কুলের পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী ছিলেন ঋতাভরী। এদের পড়াশোনার জন্য লাইব্রেরি তৈরি করে দিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026