বিনোদন

জন্মদিনে ভালবাসার মানুষকে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরী, ভাইরাল ভিডিও

সম্প্রতি ছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ‘ক্রাশ’-এর জন্মদিন। জন্মদিনে ক্রাশকে ঋতাভরী উপহার দিলেন তাঁর অমূল্য চুম্বন। এমনকি ক্রাশকে চুম্বনের ভিডিও ইন্সটাগ্রামে  শেয়ার করলেন ঋতাভরী। ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করে ঋতাভরী নিজের ক্রাশকে জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ‘টাইলার ডারডেন’ অ্যাকশন চরিত্রটি প্রথম দেখেই তাঁর ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ হয়ে গিয়েছিল এবং তিনি তা জানিয়েছিলেন তাঁর মা-কেও। নেটিজেনরা অনায়াসেই নিশ্চয় বুঝতে পেরেছেন ঋতাভরীর ফার্স্ট ক্রাশের নাম। তিনি আর কেউ নন, হলিউড অভিনেতা ব্র‍্যাড পিট। 18 ই ডিসেম্বর ব্র‍্যাড পিটের 57 বছরের জন্মদিনে ব্র‍্যাড পিটের আদলে তৈরি একটি পুতুলকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ঋতাভরী। ঋতাভরীর এই ভিডিওটি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ঋতাভরী বরাবর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কিছুদিন আগেই ইন্সটাগ্রামে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভ করেছেন ঋতাভরী।  সেখানেই কয়েকজন অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, তাঁর বিয়ের দিন নিয়ে। অনেকে আবার জিজ্ঞাসা করেছেন, ঋতাভরীর বয়ফ্রেন্ড কে!  কিন্তু ঋতাভরী মজাদার মুখভঙ্গি করে হাসতে হাসতে উত্তর দিয়ে বলেছেন, তিনি এক্ষুণি তাঁর বিয়ের তারিখ বলবেন না।  যথারীতি নেটিজেনদের মধ্যে ঋতাভরীর বিয়ে নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে।  ইন্সটাগ্রামে লাইভেই ঋতাভরী জানিয়েছেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা করছেন।  এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল নিয়েও কথা বলেন ঋতাভরী।  লাইভ শেষ করার আগে ঋতাভরী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাঁর প্রোডাকশন হাউজ থেকে দুটি মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে।  এই মিউজিক ভিডিওয়  প্রথমবার হিন্দিতে গান গেয়েছেন ঋতাভরী।  এর আগে নিজের ফেসবুক পেজেও এই কথা জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি  ঋতাভরী রাজস্থানি হলুদ রঙের লেহেঙ্গা, মানানসই মাঙ্গটিকা ও হাতে রাজস্থানি ধাঁচের চুড়ি পরে জনপ্রিয় হিন্দি গান  ‘আফরিন’-এর সাথে একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।  ঋতাভরীর এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়।  এই ভিডিওটির ভিউ বাইশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।  এর আগেও ঋতাভরী লাল রঙের গাউনে ‘মিস হ্যালোউইন’ সেজে  একটি ফটো পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে।  কিন্তু সেখানে তাঁকে ‘মিস হ্যালোউইন’ মনে হয়নি। তার বদলে নেটিজেনরা তাঁর সেই ছবিটিকে যথেষ্ট লাস‍্যময়ী বলে অভিহিত করেছিলেন।

কিছুদিন আগেই ঋতাভরী নিজের মা পরিচালক শতরূপা ‍স‍্যান‍্যাল ও দিদি অভিনেত্রী চিত্রাঙ্গদার ফটো পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ‘আমার বাড়ির দুগ্গা’। বলা বাহুল্য, ঋতাভরীর মা শতরূপা তাঁর দুই মেয়েকে একাই বড় করে তুলেছেন।  ঋতাভরীর শৈশবে তাঁর বাবা পরিচালক উৎপলেন্দু ঋতাভরীর মা শতরূপার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।  একসময় সহ্য করতে না পেরে ঋতাভরী ও চিত্রাঙ্গদাকে নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসেন শতরূপা।  এরপর বহু সংঘর্ষ করে দুই মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন তিনি।  ধীরে ধীরে পরিচালক হিসাবে কাজ শুরু করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন শতরূপা। এই মুহূর্তে তাঁর দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই সফল মডেল ও অভিনেত্রী।

ঋতাভরীর কেরিয়ার শুরু হয় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে।  এই সিরিয়ালে ঋতাভরীর অভিনয় প্রশংসিত হয়।  এরপর ঋতাভরীর হাতে কিছু ফিল্মের অফার আসে। তবে এই মুহূর্তে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন ঋতাভরী।

Anirban Kundu

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026