সাত পাক মিটতেই ঠোঁটে ঠোঁট…! রাজবাড়িতে ‘রাজকীয়’ বিয়ে অভিনেত্রীর, দেখুন ছবি

বিয়ের মৌসুমে বাঁধা পড়লে অভিনেত্রী তথা ফ্যাশন দুনিয়ার ভিন্টেজ গার্ল হিসেবে পরিচিত চিত্রাঙ্গদা শতরূপা। তার আরেক পরিচয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি হিসেবে। বিয়ের দিন লাল বেনারসিতে সেজে একেবারে যেন অপরূপ লাগছিল অভিনেত্রীকে। আর দিদির মতোই এই বিয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী রিতাভরী চক্রবর্তীও। হলুদ রঙের গাঁদা এবং হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। আর তাতেই বিয়ের কনেকে আরো সুন্দরী দেখাচ্ছিল।

চিত্রাঙ্গদা ও তার স্বামী সম্বিত চ্যাটার্জির বিয়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা নিজেই। এই বিয়ের অনুষ্ঠানের সর্বত্রই ছিল বাঙালিয়ানার ছোঁয়া। এই বিয়ের অনুষ্ঠানটি যে তার বেশ কাছের ছিল এটা আর নতুন করে বলে দিতে হবেনা। বিয়ের দিনের যাবতীয়, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই ছিল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া।

এদিন ভারী সোনার গয়না পরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মেহেন্দি, সংগীতের মত অনুষ্ঠান না করে স্রেফ আলতায় হাত রাঙিয়েছেন তিনি। এক অন্য আন্তরিকতা দেখা গিয়েছে অভিনেত্রীর সাজের মধ্যে। মাথায় ছিল শোলার মুকুট। কাজল দিয়ে আঁকা চোখ এবং মুখে ছিল হালকা মেকাপ। অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তার সোনা ঝরানো হাসি। সেই হাসিতেই কাত সকলে।

তবে সাবেকিয়ানা থাকলেও কিছু বিষয় ছিল একটু আলাদা। এই বিয়ের দিন বিয়ে হলো মহিলা পুরোহিতের হাত দিয়ে। এছাড়াও কন্যাদান হয়নি এই বিয়েতে। বর এবং বধূ সিঁদুরে রাঙিয়ে দিলেন একে অপরকে। এই বিয়ের কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী ঋতাভরি নিজেই। এই বিয়ে যেনো অভিনেত্রীর ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটির একেবারে মিল।

বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। তাঁর লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ। ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। আর ছিল গলা ভরা সোনার হার। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026