সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী রাজস্থানি হলুদ রঙের লেহেঙ্গা, মানানসই মাঙ্গটিকা ও হাতে রাজস্থানি ধাঁচের চুড়ি পরে জনপ্রিয় হিন্দি গান ‘আফরিন’-এর সাথে একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরীর এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়। এই ভিডিওটির ভিউ বাইশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এর আগেও ঋতাভরী লাল রঙের গাউনে ‘মিস হ্যালোউইন’ সেজে একটি ফটো পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। কিন্তু সেখানে তাঁকে ‘মিস হ্যালোউইন’ মনে হয়নি। তার বদলে নেটিজেনরা তাঁর সেই ছবিটিকে যথেষ্ট লাস্যময়ী বলে অভিহিত করেছিলেন।
কিছুদিন আগেই ঋতাভরী নিজের মা পরিচালক শতরূপা স্যান্যাল ও দিদি অভিনেত্রী চিত্রাঙ্গদার ফটো পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ‘আমার বাড়ির দুগ্গা’। বলা বাহুল্য, ঋতাভরীর মা শতরূপা তাঁর দুই মেয়েকে একাই বড় করে তুলেছেন। ঋতাভরীর শৈশবে তাঁর বাবা পরিচালক উৎপলেন্দু ঋতাভরীর মা শতরূপার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একসময় সহ্য করতে না পেরে ঋতাভরী ও চিত্রাঙ্গদাকে নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসেন শতরূপা। এরপর বহু সংঘর্ষ করে দুই মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিচালক হিসাবে কাজ শুরু করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন শতরূপা। এই মুহূর্তে তাঁর দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই সফল মডেল ও অভিনেত্রী।
ঋতাভরীর কেরিয়ার শুরু হয় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে। এই সিরিয়ালে ঋতাভরীর অভিনয় প্রশংসিত হয়। এরপর ঋতাভরীর হাতে কিছু ফিল্মের অফার আসে। তবে এই মুহূর্তে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন ঋতাভরী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…