মনে আছে ‘লাল দুপাট্টা’ ওয়ালী নায়িকাকে? ৩০ বছর পর এখন এমন দেখতে হয়েছে, পুরো চেহারা পাল্টে গেছে

৯০ এর দশকে বলিউড ছিল তার একেবারে চরম মাত্রায় এবং সেই সময়ে বলিউডে বহু অভিনেত্রী এসেছেন এবং গিয়েছেন। কোন কোন সিনেমাতে ভালো অভিনয় করলেও পরবর্তীতে তাদের ক্যারিয়ার ভালোভাবে সাফল্য লাভ করতে পারেনি। আবার কেউ কেউ তাদের অভিনয়ের জীবনে ব্যাপক সাফল্য পেয়েছেন। আবার এমনও অনেক অভিনেত্রী আছেন যারা প্রথমদিকে সাফল্য পেলেও পরবর্তীতে একেবারেই উধাও হয়ে যান বলিউড দুনিয়া থেকে। সেরকমই একজন অভিনেত্রী হলেন ঋতু শিবপুরি। ৯০ এর দশকে গোবিন্দার বিপরীতে একটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে লাল দুপাট্টা ওয়ালী গানটিতে তার পারফর্মেন্স রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এই ছবির মাধ্যমেই ব্যাপক সাফল্য পেয়ে যান ঋতু।

এরপর কয়েকটি বলিউড ছবিতে তিনি কাজ করেছিলেন বটে কিন্তু বলিউড জগত তাকে খুব একটা পছন্দ করত না। আসলে বলিউডি সংস্কৃতি নিয়ে তার বিরূপ মনোভাব ছিল এবং সেই কারণে বলিউডে তিনি বেশিদিন টিকতে পারেননি। বলিউডে কাজ পাওয়ার জন্য প্রডিউসারদের সঙ্গে কফি অথবা ডেটে যেতে হয় এটা অনেকেই শুনে থাকবেন। এই কালচার নিয়েই ঋতুর সমস্যা ছিল। এরকম বহু মুহূর্ত ফেস করার পরে তিনি বলিউডে কাজ না করার সিদ্ধান্ত নেন। এই ঘটনার কিছুদিন পর ঋতু বিয়ে করে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যান। বহু বছর তিনি তার সংসার জীবনে ব্যস্ত ছিলেন। কিন্তু তারপর মাত্র কয়েক বছর আগে একটি টিভি সিরিয়ালের মাধ্যমে তিনি আবার ফিরে আসার চেষ্টা করেন।

কিন্তু সেখানেও তার সমস্যা হতেই থাকে। তিনি কখনোই তেমনভাবে অভিনয় করতে পারেননি। তিনি যখন শুটিং করতে যেতেন তখন অনেক সময় তার রাত হতো। তখন তার স্বামী এবং তার সন্তানরা ঘুমিয়ে পড়তেন। আবার সকালে যখন তিনি উঠছেন, তখন স্বামী ও তার সন্তানরা কাজের জায়গায় চলে গেছেন। এর ফলে তিনি পরিবারকে সময় দিতে পারছেন না। তাই তিনি সিরিয়ালের জগত থেকেও বেরিয়ে আসেন। জানিয়ে রাখি ঋতু এখন একজন জুয়েলারি ডিজাইনার এবং ৪৮ বছর বয়সে তিনি এখন নিজের ব্যবসা পুরোদমে শুরু করে দিয়েছেন। তিনি সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজের গয়নার ডিজাইন এবং সেগুলি নিয়ে প্রচার করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026