বিনোদন

করোনায় আক্রান্ত এভারগ্রীন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই মুহূর্তে লকডাউনের পথে হেঁটেছে তেলেঙ্গানা। মহারাষ্ট্রেও চলছে আংশিক লকডাউন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটের আবহ। ফলে করোনার প্রকোপ ধীরে ধীরে বাড়লেও পশ্চিমবঙ্গে লকডাউনের কথা এখনও ভাবা হচ্ছে না। এর মধ্যেই টলিউডের শিল্পী ও কলাকূশলীদের করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। এবার এই তালিকায় নাম যোগ হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna sengupta)-র। ঋতুপর্ণা নিজেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে বলেছেন, তিনি অ্যাসিম্পটমেটিক। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এবং করোনা বিধি মানছেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার কোয়ারেন্টিনে আছেন। তাঁরা সুরক্ষিত আছেন। ফলে নেটিজেনদের চিন্তিত না হতে অনুরোধ করেছেন ঋতুপর্ণা। কিছুদিন আগে ঋতুপর্ণা সিঙ্গাপুরে তাঁর পরিবারের কাছে গিয়েছেন।

এর আগে চন্দন রায় সান্যাল (Chandan Roy shanyal) ও ঋতুপর্ণা দার্জিলিঙ গিয়েছিলেন। সেখানে চলছিল সানি রায় (sunny Roy) পরিচালিত হিন্দি ফিল্ম ‘সল্ট’-এর শুটিং। দার্জিলিঙের পাহাড়ী আবহাওয়ায় শুট হয়েছে ফিল্মের একটি গান ও কয়েকটি রোম‍্যান্টিক দৃশ্যের। সুতরাং ‘সল্ট’ ইউনিটের কলাকূশলীদের যথেষ্ট পরিমাণে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কারণ শুটিং স্পট থেকে করোনার জীবাণু আসার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। করোনা বিধি মেনে চললেও শুটিংয়ের সময় সোশ্যাল ডিসট‍্যান্স মানা সবসময় সম্ভব হয় না। ফলে ঋতুপর্ণার শরীরে করোনা সংক্রমণ হয়তো শুটিং স্পট থেকেও আসতে পারে।

‘সল্ট’-এর পরিকল্পনা করোনা পূর্ববর্তী সময়ে করা হলেও লকডাউনের কারণে থেমে গিয়েছিল ফিল্মের প্রি-প্রোডাকশনের কাজ। করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে। এই কারণে কমে গিয়েছে ফিল্মের বাজেটও। ‘সল্ট’ মূলতঃ একটি রোম‍্যান্টিক ফিল্ম হলেও ফিল্মের চিত্রনাট্যে রয়েছে থ্রিলিঙ এলিমেন্ট। ‘সল্ট’-এর নায়ক শঙ্কর চুপচাপ ও লাজুক স্বভাবের ছেলে হলেও একসময় সে তার বসের প্রেমিকা মায়াকে ভালোবেসে ফেলে। প্রাণোচ্ছল মেয়ে মায়াও পছন্দ করে শঙ্করকে। কিন্তু শঙ্করের বলা একটি মিথ্যা কথা পাল্টে দেয় শঙ্কর ও মায়ার জীবন। ‘সল্ট’-এ মায়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা এবং শঙ্করের চরিত্রে অভিনয় করছেন চন্দন। এছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভম (Shubham), ঈশান মজুমদার (Ishan Majumdar) প্রমুখ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026