অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও এভারগ্রিন স্টাইল সমার্থক। সম্প্রতি ডিসেম্বরের হিমেল আমেজে ঋতুপর্ণা নিজের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এই ফটোতে ঋতুপর্ণার পরনে ছিল একটি গাউন যাতে মিশেল ছিল বহু রঙের, পায়ে ছিল স্টিলেটো। খোলা চুল সাজানো ছিল একটি বড় ফুলে। সব মিলিয়ে ঋতুপর্ণা ছিলেন বরাবরের মতই অনন্যা। ঋতুপর্ণার এই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনদের কথা নাই বা ভাবলেন ঋতু। বিশেষত, সেই নেটিজেনদের কথা, যাঁরা খাজুরাহো দেখতে যান, অথচ মেয়েদের পরিধেয় নিয়ে সমালোচনা করেন।
1989 সালে দূরদর্শনে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন ঋতুপর্ণা। এই সিরিয়ালের পর ঋতুপর্ণা ফিল্মে অভিনয়ের জন্য চেষ্টা করতে থাকেন। তাঁকে সেই সুযোগ করে দেন পরিচালক প্রভাত রায়। 1992 সালে প্রভাত রায়ের পরিচালনায় ‘শ্বেত পাথরের থালা’ ফিল্মে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ঋতুপর্ণা।
একসময় চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল-এর মত নায়কদের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তবে এই সবকটি ফিল্ম ছিল স্টিরিওটাইপ এবং নায়কপ্রধান। ঋতুপর্ণাকে নায়িকা থেকে অভিনেত্রীতে রূপান্তরিত করেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তিনি 1997 সালে ‘দহন’ ফিল্মে কাস্ট করেন ঋতুপর্ণাকে। আপামর বাঙালি এই ফিল্মের মাধ্যমে আবিষ্কার করেন শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণাকে। এই ফিল্মে নববিবাহিতা, ধর্ষিতা মেয়ে রোমিতার চরিত্রে অভিনয় করে ঋতুপর্ণার ঝুলিতে আসে জাতীয় অভিনেত্রীর পুরস্কার। এরপর অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মাধ্যমে ঋতুপর্ণা নিজের স্টিরিওটাইপ লুক ভেঙে বেরিয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের কিছু ফিল্ম ও বলিউডের কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা। কয়েক বছর আগে ঋতুপর্ণা ‘প্রিজম এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…