টলিউড

টানা ৪০ মিনিট ধরে চলেছে অনুরোধ পর্ব, কান্নাকাটির পরেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণা সেনগুপ্তকে

এয়ারপোর্টে গিয়ে নাজেহাল টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৪০ মিনিট ধরে অনুরোধ করা হলেও অভিনেত্রীকে বিমানে উঠতে দেওয়া হল না। বিমান থেকে ৫০ পা দূরে থেকেও নিজের গন্তব্যে পৌঁছাতে পারলেন না অভিনেত্রী। কাজে ব্যাঘাত ঘটলো ঋতুপর্ণার।

এদিন আমেদাবাদে দিন-রাতের শুট করতে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। আমেদাবাদে যাওয়ার জন্য যাত্রীদের এয়ারপোর্টে ১৯ নং গেটে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫। কিন্তু এদিন অভিনেত্রী সেখানে গিয়ে পৌঁছেছিলেন ৫.১০-৫.১২ মিনিটের মধ্যে। আর তখনই অভিনেত্রীকে জানানো হয়েছিল, বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। তিনি অনুপস্থিত থাকায় তার নামও সঠিক সময়ে ঘোষণা করা হয়েছে কতৃপক্ষের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছিল তাকে। অভিনেত্রীর দিক দিয়ে হাজারো অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ তার কথা শুনতে নারাজ ছিল। টানা ৪০ মিনিট ধরে চলেছে এই ঘটনা।

এই ঘটনা চলাকালীন অভিনেত্রী জানান, তিনি সঠিক সময়ে আমেদাবাদে পৌঁছাতে না পারলে শুটিং বন্ধ হয়ে যাবে। সমস্যায় পড়বেন প্রযোজক। তবে তার কোন কথাই শুনতে রাজি ছিলেন না কর্তৃপক্ষের লোকজন। এই ঘটনা চলাকালীন অভিনেত্রীর সাথে কথা কাটাকাটিও হয় কর্তৃপক্ষের। এমনকি ঐ পরিস্থিতিতে কেঁদেও ফেলেন তিনি। তবে তাতেও মন গলেনি বিমানবন্দরের কর্তৃপক্ষের।

অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, তাদের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন বিমান তখনও দাড়িয়ে ছিল। এমনকি তখনও বিমানের গা থেকে সিঁড়ি সরিয়ে নেওয়া হয়নি। অভিনেত্রীর কথায়, বোর্ডিং পাস ও সিট নম্বর থাকা সত্বেও তিনি বিমানে উঠতে পারেননি এদিন। পৌঁছাতে পারেননি নিজের গন্তব্যে। ব্যাহত হয়েছে তার কাজ। অভিনেত্রী জানান কয়েকদিন আগেই এই বিমান সংস্থার তরফ থেকে তাকে সম্মানসূচক পাসপোর্ট দেওয়া হয়েছিল। এই সংস্থার বিমানে তিনি বেশ কয়েকবার যাতায়াত করেছেন। তবে এমন ঘটনা তার সাথে এই প্রথমবার ঘটলো। এই ঘটনায় রীতিমতো বিরক্ত অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

পূর্ব রেলের উচ্ছেদে আপাতত ব্রেক! হাইকোর্টের রায়ে স্বস্তিতে ৬০০০ পরিবার

কলকাতা শহরের বুকে হাজার হাজার মানুষের মাথার ওপর থেকে আপাতত সরে গেল উচ্ছেদের খাঁড়া। ব্রেস…

May 15, 2026

দক্ষিণবঙ্গে ফের বাড়ছে গরম! কাল কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কয়েকদিনের কালবৈশাখী ও বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছিল গরম থেকে। তবে ফের বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি।…

May 15, 2026

আর মাত্র কয়েকদিন! কবে কেরালায় ঢুকছে বর্ষা জানাল IMD

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দেশের একাধিক রাজ্যে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর…

May 15, 2026

LPG নিয়ে আর চিন্তা নয়! মোদির UAE সফরেই ভারত পেল বড় স্বস্তি

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির মাঝেই সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর…

May 15, 2026

ফের বাড়ল সোনা-রুপোর দাম! কলকাতায় ২৪ ক্যারেট সোনা ছাড়াল ১.৬২ লাখ, আজকের রেট দেখুন

লাগামছাড়া দামে আরও এক ধাপ উর্ধ্বগতি। ফের একবার সোনা ও রুপোর দামে বড়সড় বৃদ্ধি দেখা…

May 15, 2026

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! পদোন্নতির তোড়জোড় শুরু, নবান্নে রিপোর্ট জমার নির্দেশ

ক্ষমতায় এসেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চমক দিচ্ছে নতুন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে…

May 15, 2026