ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electric Scooter: আচমকা দাম বেড়ে গেল এই আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটারের, ওলা এবং এথারের জন্য বড় কম্পিটিশন

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার কোম্পানি River Indi তাদের ইলেকট্রিক স্কুটারের ২০২৫ সংস্করণের মূল্য বেশ কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছিল ১.২৫ লক্ষ টাকায়। তবে বর্তমানে ১.৪৩ লক্ষ্য টাকাতে আপনারা এখন এই স্কুটার পেয়ে যাবেন। এই পরিবর্তনের পাশাপাশি এই ইলেকট্রিক্স স্কুটারে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এর ফলে এই ইলেকট্রিক স্কুটারটি আরো ব্যবহারবান্ধব এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

২০২৫ মডেলের উন্নত বৈশিষ্ট্য

এই ইলেকট্রিক স্কুটারে এখন বেল্ট ড্রাইভের পরিবর্তে চেন ড্রাইভ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দীর্ঘস্থায়ী এবং রক্ষণাবেক্ষণ এর খরচ অনেকটা কম এই ইলেকট্রিক স্কুটারের। সহজ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য সিঙ্গেল স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। রাইডারদের চাহিদার ভিত্তিতে নতুন রিভার্স বাটন যুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এর ফলে গাড়ি ঘোরাতে আপনার সুবিধা হবে। এছাড়াও গ্রাহকদের জন্য গ্রে এবং হোয়াইট রঙের দুটি আলাদা অপশন যুক্ত করা হয়েছে।

এই ইলেকট্রিক স্কুটারে ভারি বডি, টুইন বিম এলইডি হেড লাইট, মোটা টায়ার এবং আরও অনেক শক্তিশালী বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ৪৩ লিটারের আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ১২ লিটারের গ্লাভ বক্স, মোট ৫৫ লিটার স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে। এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে ৬.৭ কিলোওয়াট ঘন্টার একটি মোটর, যা সর্বাধিক ২৬ নিউটন মিটার টর্ক তৈরি করবে। এছাড়াও ৪ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা আপনাকে ১১০ থেকে ১৬১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করবে। এই নতুন ইলেকট্রিক স্কুটার চার্জ হতে ৫ ঘন্টা সময় লাগে।

এই মুহূর্তে ওলা, এথার এবং টিভিএস এর মত বেশ কিছু কোম্পানির সঙ্গে এই রিভার ইন্ডি কোম্পানির ইলেকট্রিক স্কুটার প্রতিযোগিতা করছে। মূল্যবৃদ্ধি সত্ত্বেও এই শক্তিশালী ডিজাইন এবং ব্যবহারিক বৈশিষ্ট্য একে একটা শক্তিশালী ইলেকট্রিক স্কুটারে পরিণত করেছে। নিঃসন্দেহে বলা যায়, মূল্যবৃদ্ধি হলেও এখনো পর্যন্ত কিন্তু ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটার অন্যতম একটি ইলেকট্রিক স্কুটার হওয়ার দাবি রাখে। বাজারে আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটারের মার্কেটে এটা হতে চলেছে একটা অন্যতম ইলেকট্রিক স্কুটার। তাই যদি বর্তমানে আপনি একটি ইলেকট্রিক স্কুটারের বিকল্প খুঁজে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026