নিউজ

বড় জয় ভারতের, এনকাউন্টারে নিহত হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু

এবার জঙ্গি খতমে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী। বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায় সেনাবাহিনী অভিযান চালিয়ে খতম করল হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুকে। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রের মাধ্যমে জানা যায়, রিয়াজ নাইকু দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলার অবন্তিপোরাতে নিজের বাড়িতে তাঁর অসুস্থ মা কে দেখতে আসছেন। এরপরই সেনাবাহিনী সেখানে আগাম পরিকল্পনা মতো অভিযান চালায়।

গতকাল রাতেই শুরু হয় তুমুল গুলির লড়াই সেনাবাহিনীও জঙ্গি গোষ্ঠীর মধ্যে। আর এরপরই পুরো অঞ্চল সিল করে দিয়েছে সেনাবাহিনী যাতে সুযোগ কাজে লাগিয়ে পালাতে সচেষ্ট না হয় জঙ্গি। এদিন বুধবার জানানো হয়েছে, একজন জঙ্গি খতম হয়েছে। এরপর পুরো বাড়িকে ঘিরে ফেলে ৫৫ রাষ্ট্রীয় রাইফেল , সিআরপিএফ ও জম্মু কাশ্মীরের পুলিশের স্পেশাল টিম। আগে থেকে সেনাবাহিনীর কাছে রিয়াজ নাইকুর আসার আগাম খবর ছিল। সেই মতো ভারতীয় সেনারা গতকাল রাতে অভিযান চালায়।

রিয়াজ নাইকু ছিলেন পুলওয়ামা জেলার অবন্তিপোরার বাসিন্দা। সুদর্শন ও কথায় মৃদুভাষী, স্বভাবে শান্ত। গ্রামের একটি স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন রিয়াজ নাইকু।এছাড়া তিনি গোলাপের ছবি আঁকতে পারদর্শী ছিলেন। তিনি যে একদিন জঙ্গি দলে নাম লেখাবেন তা কে জানতো। ২০১৬ সালের ৮ই জুলাই বুরাহান ওয়ানির মৃত্যুর পর জঙ্গি গোষ্ঠীর কমান্ডার হিসেবে রিয়াজকে নিযুক্ত করা হয়। মাত্র ৩৩ বছর বয়সে জঙ্গি গোষ্ঠীর দলে ভিড়ে যান রিয়াজ নাইকু।

রিয়াজকে খতম করার পিছনে অনেকটাই লাভ রয়েছে সেনাবাহিনীর। জঙ্গি গোষ্ঠীর জনপ্রিয় কমান্ডার বুরহান ওয়ানি উপত্যকার তরুণ মুখদের বুরহান ভুলিয়ে নিয়ে যেত হিজবুলে। আর বুরহান সুদর্শন, শিক্ষিত ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার কারনে তা কাজের পক্ষে আরও সহজ হয়। এরপর বুরহানের মৃত্যুর পর সেই জায়গায় আসে সবজার। এরপর সবজারের সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হলে কমান্ডার হিসেবে রিয়াজকে নিযুক্ত করা হয়। উপত্যকায় জঙ্গি নাশকতায় রিয়াজের নাম রয়েছে। যদিও আগে এই জঙ্গিকে ধরতে ফাঁদ পাতা হলেও সে ফাঁদে ধরা দেননি রিয়াজ। তাই এবার রিয়াজের মৃত্যু হলে জম্মু কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর কাছে তা অনেক বড়ো ধাক্কা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026