নিউজ

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল আরএলপি

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করার নতুন কৃষি আইনের বিরোধিতা করে গত একমাস ধরে চলছে কৃষক আন্দোলন। একে একে কৃষকদের এই প্রতিবাদকে সমর্থন করতে দেখা গিয়েছে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সহ একাধিক ক্রীড়াবিদদেরও। এমনকি বিরোধী শিবির এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে ছাড়েনি। তবে এবার কোনও বিরোধী দল নয়, এনডিএ শরিক দল বিরোধিতা করল কেন্দ্রের কৃষি আইনের। শুধু তাই নয়, বিরোধিতা করে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা আরএলপি। গতকাল, শনিবার এ কথা জানিয়েছেন আরএলপি প্রধান হনুমান বেনিয়াল।

গত বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের প্রকাশ করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল আরএলপি প্রধানকে। এমনকি কেন্দ্রের তিনটি সংসদীয় কমিটি থেকেও পদত্যাগ করেছে আরএলপি। আর এবার একেবারে জোট থেকেই সরে দাঁড়াল এই শরিক দল। এনডিএ ছাড়ার কথা ঘোষণা করে হনুমান বেনিয়াল বলেন, ‘সংসদে যখন কৃষি বিল আনা হয়েছিল, তখন আমি ছিলাম না। থাকলে ওই বিল ছিড়ে ফেলতাম। এতদিন ধরে কৃষকরা আন্দোলন করার পরেও তিনটি কৃষি আইন প্রত্যাহার করছেন না মোদিজি। কারণ, তাঁর হাতে ৩০৩ জন সাংসদ রয়েছে। কিন্তু কৃষকরাও আন্দোলন ছাড়তে রাজি নয়। তারাও ১২ হাজার কিলোমিটার এসে দিল্লিতে ধরনায় বসেছে। যারা কৃষকদের বিরোধী, তাদের সঙ্গে আমি নেই। আমি এনডিএ ছাড়ছি।’ এভাবেই জোট ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে সমর্থন করতে দেখা গিয়েছে আরএলপি প্রধানকে। এমনকি তিনি কৃষক আন্দোলনে দু লাখ লোক নিয়ে আসবেন বলেও জানান। যদিও সেটা এখনও বাস্তবায়িত হয়নি, তবুও ইতিমধ্যেই যোধপুর, জয়পুর সহ একাধিক জায়গায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে হনুমান বেনিয়ালকে। এমন পরিস্থিতিতে শরিক দলের জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026