কালিয়াগঞ্জ : দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দূস্কৃতীদের গ্রেপ্তারের দাবী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই অবরোধের জেড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বরুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর ও সারেন গ্রামের গতকাল রাতে বিজেপির দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমুল আশ্রিত দূস্কৃতীদের বিরুদ্ধে। তৃনমুলের আশ্রিত দূস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় এক ঘন্টা ধরে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই অবরোধের ফলে মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বহু দূরপাল্লা লড়ি ও বাস আটকে পরে।
পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই অবরোধের উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম, বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহেড়ী। বিজেপির জেলা সভাপতি নির্মল দাম জানিয়েছেন, যতক্ষন না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষন আমাদের এই অবরোধ চলবে বলে জানান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…