বলিউড

Rocky Aur Rani Ki Prem Kahani’s Screening: ছবির স্ক্রিনিংয়ে একই পোশাকে নজর কাড়লেন রণবীর-আলিয়া, অনুপস্থিত দীপিকা!

কারাণ জোহার পরিচালিত নতুন আসন্ন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মিডিয়ার পাতায় বহুল চর্চিত। এই ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। রণবীর-আলিয়া দুজনই বর্তমান হিন্দি চলচ্চিত্র জগৎ-এর দুই প্রথম সারির তারকা। নিজের গুরু যশ চোপড়াকে সম্মান জানিয়েই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক। আবারো একটি বড় বাজেটের ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছেন তিনি। ছবি ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের উচ্ছ্বাস স্পষ্ট নজরে এসেছে।

কারাণ জোহার পরিচালিত এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে টলিউডের টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বলিউডের শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো একাধিক প্রতিভাবান তারকাদের। খুব সম্প্রতি এই ছবিরই স্ক্রিনিংয়ে বসেছিল তারকার হাট। আপাতত, সেইসমস্ত ঝলকই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা মিডিয়ার পাতায়।

ছবির স্ক্রিনিংয়ে একই ধরনের কালো পোশাকে হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ফুলহাতা টি-শার্টে সাদার উপরে লেখা ছিল ‘টিম রকি অর রানি’। রণবীর সিংও পরেছিলেন একই ধরনের টি-শার্ট। তবে তার টি-শার্টটি সাদা রঙের ছিল। তার সামনের দিকে নীলের উপর লেখা ছিল ‘টিম রকি অর রানি’। এদিন আলিয়ার সাথে রণবীরের উপস্থিতি নজর কাড়লেও রণবীর সিংয়ের সাথে দীপিকার উপস্থিতি নজরে আসেনি।

ছেলে আরহান খানকে নিয়ে এদিন কালো বোল্ড নজরকাড়া পোশাকেই হাজির ছিলেন মালাইকা আরোরা। তবে তিনি কালো পরলেও তার ছেলে সাদা পোশাকেই এদিন দেখা দিয়েছিলেন।

অভিষেক ও শ্বেতা বচ্চনকে সাথে নিয়েই লাল জমকালো পোশাকে উপস্থিত ছিলেন জয়া বচ্চনও।

নিজের মাকে নিয়ে হাজির ছিলেন গৌরি খানও।

কারিশ্মা কাপুরের পাশাপাশি এদিন উপস্থিত থাকতে দেখা গিয়েছে সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকেও।

উপস্থিত ছিলেন চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্য পান্ডে। পাশাপাশি একসাথে দেখা দিয়েছিলেন অন্যতম চর্চিত রোমান্টিক জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026