রোহিত শর্মার হাতে নিজেদের জার্সি তুলে দিলো রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে হওয়া এল ক্লাসিকো দেখতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। সেখানেই ম্যাচের শেষে রোহিতকে দলের জার্সি তুলে দিলো রিয়াল মাদ্রিদের এক কর্তা।
রোহিতের হাতে দলের জার্সি তুলে দেওয়ার ছবি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে রিয়াল মাদ্রিদ। জার্সির পিছনে লেখা ছিল ‘RO 45’. ছবি পোস্ট করে ক্যাপশনে রিয়াল মাদ্রিদ লেখে “It was great to have @RohitSharma45 at the BernabA¿u!” যার উত্তরে রোহিত লেখেন, “HalaMadrid what a win the other night and thank you for the experience,”.
আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া
গত শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম হাফ গোলশূন্য থাকলেও দ্বিতীয় হাফে গোল করে দলকে জেতান ভিনিসিয়াস জুনিয়র এবং মারিয়ানো। সেই ম্যাচে ৮১ হাজার দর্শকের সাথে বসে ম্যাচ উপভোগ করেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক।
ম্যাচের পর রোহিত টুইটারে বলেন, ‘অতীতে জিনেদিন জিদানের মাধ্যমে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে উঠি। আজ সামনে থেকে সেই দলের ম্যাচ দেখলাম।’ চোটের জন্যে জাতীয় দলের বাইরে থাকা রোহিত ভারতে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেই সূত্রেই তিনি লা লিগার আমন্ত্রণে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ দেখতে গেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…